নিজস্ব প্রতিবেদক: কারিতাস রাজশাহী অঞ্চল পথশিশু ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আলোকিত শিশু প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের লক্ষ্য হচ্ছে বাংলাদেশে রাস্তার সাথে যুক্ত শিশুদের অধিকার সুরক্ষিত ও উন্নীত করা। অত্র প্রকল্পের আয়োজনে বুধবার মহিষবাথান ড্রপ ইন সেন্টারে স্টেইক হোল্ডারদের নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়। সভায় সভার উদ্দেশ্য, কারিতাস ও আলোকিত শিশু প্রকল্পের কার্যক্রম এবং স্থানীয় অনুদান সম্পর্কে তুলে ধরেন আলোকিত শিশু প্রকল্পের জুনিয়র কর্মসূচী কর্মকর্তা ফরিদুল ইসলাম। এছাড়াও অংশগ্রহণকারীগণ নিজেদের প্রতিষ্ঠানের কার্যক্রম ও সুযোগ সুবিধা সম্পর্কে সভায় উপস্থাপন করেন।
অংশগ্রহণকারীগণ বলেন ‘‘ তারা সকলে আলোকিত শিশু প্রকল্পের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়াবেন। সেইসাথে অফিস কর্তৃক যখনই তাদেরকে ডাকা হবে, সেভাবেই তারা সাড়া দেবেন বলে উল্লেখ করেন। সভায় মোট ২০জন স্টেইক হোল্ডার অংশগ্রহন করেন।
অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ওয়ার্ড সচিব, ওয়ার্কশপ মালিক, এনজিও প্রতিনিধিগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকগণ। এছাড়াও সভায় আরো উপস্থিত ছিলেন আলোকিত শিশু প্রকল্পের মাঠ কর্মকর্তাবৃন্দ।