সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

যুবদল নেতা সুইট’র পানি ও বিস্কুট বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ২৩৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সারা দেশের ন্যায় রাজশাহীতেও চলছে এস.এস.সি ও সমমানের পরীক্ষা। প্রতিটি পরীক্ষার্থীর অভিভাবকগণ পরীক্ষার্থীদের নিয়ে পরীক্ষা কেন্দ্রে আসেন। রাজশাহীতে দুই থেকে তিনদিন ধরে চলছে প্রচন্ড তাপদাহ। সেইসাথে ভ্যাপসা গরমে অতিষ্ট পড়েছে জনগণ। অভিভাবকগণ প্রচন্ড গরমে কেন্দ্রের বিভিন্ন স্থানে তিন ঘন্টা বসে থাকেন। ঐ সকল অভিভাবকদের তৃষ্ণা মেটাতে এগিয়ে এসেছেন রাজশাহী মহানগর যুবদলেরর সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

তিনি সোমবার বেলা ১২টার দিকে এস.এস.সি পরীক্ষার্থীদের অভিভাবকদের পানি এবং বিস্কুট দিয়ে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন। তিনি বেলা ১২ টায় কলেজিয়েট স্কুল, সাড়ে ১২টায় পি এন স্কুল, শেষে হাজি মোহাম্মদ মহসিন স্কুলের অভিভাবকদের মধ্যে এই পানি ও বিস্কুট প্রদান করেন। পরীক্ষা চলাকালীন পর্যায়ক্রমে প্রতিটি পরীক্ষা কেন্দ্রের অভিভাবকদের মধ্যে পানি ও বিস্কুট প্রদান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সুইট।

এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, যুবদল নেতা পারভেজ, মিলন, টিয়া, জিবন, পরাগ, সুমন, জনি, মতি, অপু, সোহাগ ও বুলেটসহ অন্যান্যরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin