সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কোকো সব কিছু বাদ দিয়ে ক্রীড়াজগৎটাকে বেছে নিয়েছিলেন: মিলন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো, রাজনীতিসহ সকল কিছু বাদ দিয়ে ক্রীড়া জগৎটাকে বেছে নিয়েছিলেন। তিনি কোন প্রকার রাজনীতির সাথে যুক্ত না থাকলেও রাজনৈতিক প্রতিহিংসার শিকাড় হয়ে অবশেষে মৃত্যুবরণ করেন। তাঁকে পতিত সরকারের নির্দেশে অমানবিক নির্যাতন করে গুরুতর আহত করে। চিকিৎসার জন্য মালয়েশিয়াতে থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন।

শুক্রবার বিকেলে রাজশাহীর তরুন ঐক্যর আয়োজনে মোহনপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত শুভ নববর্ষ ১৪৩২ উপলক্ষে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীকেট টুর্নামেন্টের চুড়ান্ত পর্বের বিজয়ী ও রানার-আপদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথা গুলো বলেন।

তিনি আরো বলেন, দেশ বর্তমানে সংকটময় মুহুর্ত অতিবাহিত করছে। এখন পর্যন্ত দেশে গণতন্ত্র ফিরে আসেনি। এদিকে একটি দল নিজেদের অনেক দেশপ্রেমিক হিসেবে গর্ব করছে। সেইসাথে বিএনপি’র নামে কুৃৎসা রটাচ্ছে। এদের থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশ স্বাধীন করতে যেমন লক্ষ লক্ষ মানুষ প্রান দিয়েছিলেন এবং আহত হয়েছিলেন, তেমনি ২০২৪ সালের জুলাই-আগস্টের স্বৈরাচার পতনের ছাত্র-জনতার আন্দোলনের সময়ে হাজার হাজার ছাত্র-জনতা নিহত ও আহত হন। যারা প্রান দিয়েছেন তাদের আত্মার মাগফিলাত কামনা এবং আহতের দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেন তিনি। সেইসাথে ঐক্য অটুট রাখার আহ্বান জানান মিলন।


বক্তব্য শেষে তিনি বিজয়ী কোটিপতি একাদশ ও রানার-আপ মৌগাছি স্পোটিং ক্লাবের মধ্যে নগদ অর্থ প্রদান করেন। সেইসাথে ম্যান অব দ্যা ম্যাচ এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের হাতে ক্রেস্ট তুলে দেন তিনি। উল্লেখ্য টুর্নামেন্টে মোট ষোলটি দল অংশগ্রহন করে। এর মধ্যে কোটিপতি একাদশ প্রথমে ব্যাট করে ১৫৬ রান করে। ১৫৭ রানের টার্গেট নিয়ে মৌগাছি স্পোটিং ক্লাব ১২১ রান করে আউট হয়ে যায়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিজানুর রহমানের সভাপতিত্বে এবং মোহনপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের মোল্লা ও কাজিম উদ্দিন, বর্তমান সাংগঠনিক সম্পাদক (১) বাচ্চু রহমান এবং সাংগঠনিক সম্পাদক(২) শামসুজোহা সাহিন। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহেযাগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin