শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

কাঁকনহাটে চাঁদা না পেয়ে সরকারী কাজে বাধার অভিযোগ

  • প্রকাশ সময় শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ২৯২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজমাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকন হাট পৌরসভার ৭ নং ওয়ার্ড এর কাঁকন পাড়ায় চাঁদা না পেয়ে সরকারি কাজে বাঁধা প্রদান ও প্রকল্পের সভাপতি সহ কমিটির লোকজনকে মারপিট করার অভিযোগ উঠেছে। প্রকল্পের সভাপতি মোহাম্মদ মাহাফুজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ রয়েল রানা, সদস্য আব্দুর রকিব, বারিক ও মজিবুর রহমান বলেন, কাঁকন হাট পৌরসভার ৭ নং ওয়ার্ড মধ্যে কাঁকন পাড়ায় সরকারি কবর স্থানের বাউন্ডারী দেয়াল দেয়ার জন্য কাঁকনহট পৌরসভা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা প্রদান করা হয়।

তিনি বলেন, চলতি মাসের ২৩ তারিখ বুধবার গ্রামবাসীর উপস্থিতিতে আমিন দিয়ে জায়গা পরিমাপ করা হয় এবং শুক্রবার যথারিতি সকাল ৮টা হতে কাজ শুরু করলে ঠিক আধাঘন্টা পরে জাবেদ আলীর ছেলে মোহাম্মদ এবাদুল, আহাদুল, শহিদুল ওওসমান. শহিদুল এর ছেলে শুভ ও বাপ্পী এবং ওসমান এর আলিফ কাজে বাধা প্রদান করেন। এনিয়ে প্রকল্প কমিটির সভাপতি ও কাঁকনপাড়া জামে মসজিদ এর ইমাম মোহাম্মদ মাহাফুজুর রহমান সহ কমিটির সকল সদস্য এবং কয়েকজন গ্রাম বাসীর উপর উপর হামলা চালায়।

তারা মূলত চাঁদা না দেয়ায় কাজে বাধা প্রদান করে তারা। শুধু তাইনয় মোহাম্মদ এবাদুল ও আলিফ এর দুজনেই বৃহস্পতিবার কাঁকনহাটের দিন গরু, মহিষ ও ছাগল ব্যবসায়ীদের নিকট চাঁদা আদায় করে বলে অভিযোগ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin