সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মহানগর যুবদলের প্রতিবাদ ও সংহতি র‌্যালি

  • প্রকাশ সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সচেতন রাজশাহী বাসীর ব্যানারে প্রতিবাদ ও সংহতি র‌্যালি অনুষ্ঠিত হয়। ভারতীয় উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী ভারতের মুসলিম শিশু ও নারীসহ মুসলিম নাগরিকদের উপর অমানবিক অন্যায় ভাবে নিপীড়ন নির্যাতন হত্যাযোগ্য চলায় তারই প্রতিবাদে এই প্রতিবাদ ও সংহতি র‌্যালি এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেল ৫টায় রাজশাহী মহানগরীর সোনাদিঘী মোড় হতে প্রতিবাদ ও সংহতি র‌্যালি নিয়ে মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা সমাবেশ করেন।

র‌্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ট এর রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, রাজশাহী মহানগর যুবদল যুগ্ম-আহ্বায়ক মাইনুল ইসলাম মিন্টু, সদস্য মাসুদুল হক মৃধা মমিন, সারোয়ার জাহান শিবলী, মজিবুল হক মিলন,শাহীন আক্তার সাঈদ, নুরুন্নবী মুক্তা, তারেক, মোহন আলী, রবিন,
নাফিজ ইমতিয়াজ ড্যানি, রুবেল শেখ, ফিরোজ, তানভীর আহমেদ, মানিক, আলামিন, রাসেল, শিহাব, মোহাম্মদ শামীম। এছাড়াও আবুল কালাম আজাদ তপন ও সোহেল রানা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

র‌্যালি শেষে সমাবেশে প্রধান অতিথি মুসলিম ও শিশু নির্যাতন বন্ধ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানান। না হলে এর মাসুল ভারতকেই দিতে হবে বলে হুঁশিয়ারী দেন তিনি। সেইসাথে ভারতীয় পন্য ও সেখানকার চিকিৎসা সেবা না নিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin