সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শ্রমিক কাজ না করলে দেশের উন্নয়ন সম্ভব নয়: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ২২৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শ্রমিকরাই হচ্ছে একটি দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। কারন তাদের হাতে ঘোরে সকল কলকারখানার চাকা। আর এই চাকা যতই ঘুড়বে ততই বাড়ে দেশের র‌্যামিডেন্স। বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহীর পবা নওহাটা পৌর বাজারা এলাকায় পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন এই কথাগুলো বলেন।

তিরি আরো বলেন, এই দিনে আমেরিকার শিকাগো শহরে কর্মঘন্টা কমানো এবং ন্যায্য দাবী আদায়ের জন্য ১৮৮৬সালে আন্দোলন শুরু করলে আইন শৃংখলাবাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শ্রমিকদের হত্যা করে। নির্যাতন ও হত্যা করেও সে সময়ে এই আন্দোলন থামাতে না পেরে শ্রমিকদের দাবী মেনে নিতে সরকার বাধ্য হয়। সেই থেকে এই দিনটিকে শ্রমিকরা যথাযথভাবে বিশ্বব্যাপি পালন করে আসছে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে প্রতিটি শ্রমিকের ন্যায্য মজুরী প্রদানের জন্য মজুরী ক্রয়কারীদের আহ্বান জানান তিনি।

র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন নওহাটা পৌর সাবেক মেয়র ও বিএনপি’র সাবেক সভাপতি এবং রাজশাহী জেলা বিএনপি’র সদস্য শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক ও শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এডভোকেট রাকিবুল ইসলাম পিটার, নওহাটা পৌর ৩নং ওয়ার্ড বিএনপি’র উপদেষ্টা মনির হোসেন ও উপদেষ্টা খোরশেদ আলম মনা।

নওহাটা পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর মামুস পারবেজ এর উপস্থাপনায় অনুষ্ঠানের সাবির্ক সহযোগিতায় ছিলেন পবা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কুদ্দুস আলী ও সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাহিন আলম, প্রচার সম্পাদক সুমন আলী ও কার্য নির্বাহী সদস্য হাসান মোল্লা। এছাড়াও বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ও অত্র সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin