সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন রাতুল ট্রেডার্স

  • প্রকাশ সময় শনিবার, ৩ মে, ২০২৫
  • ২১৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : পবায় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে- রাতুল ট্রেডার্স এবং রানার্স আপ হয়েছে ফ্রেন্ডস ইলিভেন। শনিবার বিকেলে নওহাটা পৌরসভার সিন্দুরকুসুম্বী শিয়ালবেড় প্রাথমিক বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নওহাটা পৌর যুবদলের ৯নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম রফিক, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম পিটার, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, নওহাটা পৌর বিএনপির ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ও বিএনপি নেতা আকরাম আলী।

এছাড়াও মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী জেলা যুবদলের সদস্য ইফতেখারুল ইসলাম ডনি, জেলা যুবদলের সদস্য মোজাফফর হোসেন মুকুল, নওহাটা পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সুজন মোল্লা, সাবেক যুগ্ম আহ্বায়ক মাহাবুব আলম সুমন, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ম আহ্বায়ক আজাদ সরকার, মোমিনুল ইসলাম মিলন, শামীম সরকার, মাহাবুবুর রহমান মাহবুব প্রমুখ। টুর্নামেন্টটি পরিচালনা করেন নওহাটা পৌর যুবদলের ৯নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম নবাব।

উল্লেখ্য, নওহাটা পৌর ৯নং ওয়ার্ড যুবদল আয়োজিত দুইব্যাপী এই টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে রাতুল ট্রেডার্স রানার্স আপ হয়েছে ফ্রেন্ডস ইলিভেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin