সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় পুরাতন পুকুর সংস্কারে বাধা, চাঁদাবাজী ও নানা ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ২৯৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী পবা উপজেলার পারিলায় নিজ সম্পত্তিতে পুরাতন পুকুর সংস্কার করতে বাধা, চাঁদাবাজী, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক বিক্ষোভ মিছিল করে রাজনৈতিক ও সামাজিক সুনাম ক্ষুন্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ভূক্তভোগি পরিবারের আয়োজনে রাজশাহী সিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে রাজশাহী জেলা বিএনপি’র সদস্য ও পবা উপজেলা বিএনপি সদস্য সচিব সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক উল্লেখ করেন তাঁর নিজ সম্পত্তিতে পূর্ব থেকেই পুকুর ছিলো। ঐ পুকুর সংস্কার করতে যেয়ে চাঁদাবাজদের হুমকীর মুখে পরেছেন। পতিত সরকারের দোসরারা এখনো সক্রিয়। তাঁর রাজনৈতিক ও সামাজিক সুনাম নষ্ট করার লক্ষেই চিন্থিত চাঁদাবাজরা তাঁর বিরুদ্ধে নানা প্রপাকান্ডা ও মিথ্যা সংবাদ প্রকাশ করানো সহ মিথ্যা ও বানোয়াট বিক্ষোভ মিছিল করাচ্ছে। যারা বিক্ষোভ মিছিল করেছে তারা সবাই চিন্থিত আওয়ামী লীগের সন্ত্রাসী ও একাধিক মামলার আসামী। পতিত সরকারের আমলে ঐ সকল চিন্থিত সন্ত্রাসীরা তাঁর মায়ের নামীয় অনেক সম্পত্তি দখল করেছে। এ নিয়ে আদালত ও এসিল্যান্ড কার্যালয়ে সন্তানেরা বাদি হয়ে মামলা করেছেন যা চলমান।

শুধু তাইনয় দখলকারীরা তাদের পরিবারের বিরুদ্ধে পাঁচটি মামলাও করেছে। সে সকল মামলায় এখনো তাদের হাজিরা দিতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি। প্রকৃত ঘটনা হচ্ছে সন্ত্রাসী ও চাঁদাবাজরা তাঁর ছেলের নিকট হতে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে পুকুর খনন করতে দেবেনা বলে হুমকী দেয়। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁর এবং পরিবারের বিরুদ্ধে তারা নানা ধরনের মিথ্যাচার করছে।

তিনি আরো উল্লেখ করেন গত ৩০ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ৯টার দিকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা ছেলেকে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র যেমন হাসুয়া, রামদা ও চাপাতি এবং জিআই পাইপ, লোহার রড ও লাঠিসোটা ইত্যাদি নিয়ে আক্রমন ও আঘাত করে। এতে তাঁর ছেলে আহত হলে সাথে সাথে তাঁকে নিয়ে রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের ৩১নং ওয়ার্ড ভর্তি করি। গত ১লা মে হত্যার উদ্দেশ্যে আক্রমন ও চাঁদাবাজীর বিরুদ্ধে আরএমপি চন্দ্রিমা থানায় উক্ত সন্ত্রাসী চারজন যেমন- জয়নাল, শফিকুল, শোভন ও মনিরুজ্জামান মনির নাম উল্লেখ করে এবং ৬-৭কে অজ্ঞাত আসামী করে মামলা করেন। মামলা বর্তমানে তদন্তনাধিন আছে। এই মামলা করার পর থেকেই মুলত সন্ত্রাসীরা তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।

রাজ্জাক আরো উল্লেখ করেন ঐ সকল সন্ত্রাসীদের সাথে এলাকার কোন ব্যক্তি নাই। তাদের পরিবারের লোকজন মিলি এগুলো করছে। গত ৫ মে তার এবং তাদের পরিবারের বিরুদ্ধে নানা ধরনের মিথ্যা বানোয়াট অভেযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ঐ আওয়ামী সন্ত্রাসীরা। যাহা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত পক্ষে তিনি পুকুর খনন নয়, সংস্কার করবেন মাত্র। পুকুর সংস্কার করায় এলাকাবাসীর কোন ক্ষতি করা হচ্ছেনা। যাহা আপনারা এলাকায় গেলে দেখতে পাবেন। তিনি পবা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পুকুর সংস্কার করার লক্ষে গত ২০ এপ্রিল ২০২৫ ইং তারিখে পত্রের মাধ্যমে আবেদন করে সম্পুর্ন বৈধভাবে আমার পুকুর সংস্কার কাজ শুরু করবেন। পবা উপজেলা প্রশাসন এলাকা পরিধর্শন করেছেন।

তিনি আরো উল্লেখ করেন পতিত সরকারের আমলে বিভিন্ন মাঠে আওয়ামী লীগের বড় বড় নেতা ও এমপি মন্ত্রীরা হাজার হাজার বিঘা জমিতে নতুন করে পুকুর খনন করেছে। তখন ঐ আওয়ামী সন্ত্রাসীরা কোন কথা বলেননি। এখন তারা এলাকা ও দেশকে অস্থিতিশীল করার লক্ষেই গভীর ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের সাথে পতিত সরকারের দোসর ও এজন্ডা বাস্তবায়নকারী কিছু মিডিয়া কর্মীরা বিএনপি’র সুনাম নষ্ট করার জন্য উঠেপড়ে লেগেছেন। বেছে বেছে তারা বৈধকে অবৈধ বলে বিএনপি’র নেতাকর্মীদের নামে মিথ্যা সংবাদ পরিবেশন করছে। যাহা অত্যন্ত দু:খ্যজনক। শেষে প্রকৃত ঘটনা তুলে ধরে সংবাদ পরিবেশ করে তাঁকে সহযোগিতা করার অনুরোধ জানান রাজ্জাক। এসময়ে আরো উপস্থিত ছিলেন এ.এস.এম নুরুল্লাহ সরকার ইপ্তি, এ.এস.এম নাঈফ ওয়াসীত ও মোস্তাক আহমেদসহ অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের জনগণ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin