নিজস্ব প্রতিবেদক: বিএনপি যে গণমানুষের দল, তা আবারও বিশ্ববাসী দেখলো। বিএনপি চেয়াপার্সন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানষকন্যা বেগম খালেদা জিয়া যখন ৬মে দীর্ঘ প্রায় চারমাস চিকিৎসা শেষে যখন যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসেন তখন ঢাকার বিমানবন্দর এলাকায় নামে জনতার ঢল। রাস্তার দুইপার্শে এবং ভবনের ছাদে, বেলকুনিতে শুধু মানুষ আর মানুষ। একটাই উদ্দেশ্য প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার। বুধবার বিকেলে চন্দ্রিমা থানা বিএনপি’র অন্তর্গত ২৬নং ওয়ার্ড (পশ্চিম) বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন বিএনপি রাজশাহী মহানগর শাখার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।
তিনি বলেন, পতিত সরকারের সাবেক অবৈধ প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে দেশের মানুষ যখন তাড়িয়ে দেশ থেকে বের করে দেয়। আওয়ামীলীগের এমপি, মন্ত্রী ও নেতাকর্মীদের যখন আদালত পাড়ায় পঁচা ডিম, কাঁদা, ইট,স্যান্ডেল নিক্ষেপ এবং চৌয়ালে ও মাথায় চর থাপ্পর মারে, তখন বেগম জিয়াকে দেশবাসীসহ সকল আইন শৃংখলা বাহিনীর সদস্যরা প্রটোকল সেলুট ও হাত নেওে সংবর্ধনা দিয়ে বাড়িতে পৌঁছে দেয়। এটাই হলো একজন নেত্রীর বড় পাওয়া। তিনি আজ বিশ্বনেত্রীতে পরিণত হয়েছেন। আল্লাহ যাকে সম্মান দেন,কেউ তা রোধ করতে পারেনা বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, বেগম জিয়াকে এক কাপড়ে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের দিয়েছিলো এই হাসিনা। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেননা। আজ হাসিনা ও তার পরিবারের সবাই দেশের বাহিরে পালিয়ে গিয়ে প্রান বাঁচিয়েছে। কোনদিন বাংলাদেশে নিজ ইচ্ছায় আসতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি। তবে হাসিনাসহ পলাতক সকল আসামীকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে বলে জানান প্রধান অতিথি।
বিএনপি ২৬নং ওয়ার্ড চন্দ্রিমা (পশ্চিম) থানার আয়োজনে সম্মেলনের শুরুতে উপস্থিত অতিথিবৃন্দ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা অবমুক্তকরণ এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করেন। এরপর চন্দ্রিমা থানার থানা বিএনপি’র আহ্বায়ক ফাহিজুল হক ফাহির সভাপতিত্বে এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনির সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, বজলুল হক মন্টু, সদস্য জসিম উদ্দিন, রোজিনা ও রিতা।
আরো উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র আহ্বায়ক একরাম আলী, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপি’র আহ্বায়ক শামসুল ইসলাম মিলু, মতিহার থানা বিএনপি’র সদস্য সচিব আল-মামুন বাবু, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সদস্য সচিব মজিউল আহসান হিমেল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে বিভিন্ন মহল্লা কমিটি গঠন এবং পরে ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে নাম প্রস্তাব করা হয়।