নিজস্ব প্রতিবেদক: সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাজশাহী কাঁটাখালীর আরো একজন বিছানাগত প্যারালাইজড রোগীকে হুইলচেয়ার উপহার হিসেবে প্রদান করা হয়। তিনি দীর্ঘ চারমাস যাবৎ বিছানায় পড়ে আছেন। তিনি হুইলচেয়ার উপহার পেয়ে আবেগ আপ্লূত হয়ে যান। সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশন দীর্ঘ সতেরো বছর যাবৎ অসহায় মানুষের জন্য ও সমাজের পিছিয়ে পড়া মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। যার মধ্যে স্বেচ্ছায় বিনামূল্যে রক্ত দান, নলকূপ স্থাপন ও হুইলচেয়ার বিতরণসহ অনেক কিছু।
হুইলচেয়ার উপহার দেওয়ার সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব,রফিকুল ইসলাম রবি, সদস্য মাসুদুল হক মৃধা মমিন, চন্দ্রিমা থানা ছাত্রদলের আবুল আহ্বায়ক কালাম আজাদ তপন, যুবনেতা লিওন, আলামিন, শফিক ও অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এছাড়াও উপস্থিত ছিলেন সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহন আলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল রাহাদ, সার্বজনীন সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সদস্য রবিউল ইসলাম রুকু।