সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নানা আয়োজনে রাজশাহীতে নার্স দিবস পালন

  • প্রকাশ সময় সোমবার, ১২ মে, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ‘আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ, নার্সিং পেশার উন্নতি অর্থনীতির সমৃদ্ধি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সোমবার নানা আয়োজনে ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর আয়োজনে ‘আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে ন্যাশনালহার্ট ফাউন্ডেশন রাজশাহীর, হাসপাতাল ভবন থেকে সকাল ৯ টায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‌্যালি নিয়ে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ কওে পুণরায় হাসপাতালের সামনে র‌্যালি শেষ করে তারা । র‌্যালি শেষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী সহ-সভাপতি-১ খন্দকার এনায়েত হোসেন বাবু। শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ মনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক অব্দুল গফুর, নির্বাহী সদস্য এনামুল হক ও ন্যাশনালহার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউট রাজশাহীর সহকারী পরিচালক ডাক্তার তোজমিলুর ইসলামসহ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর আজীবন সদস্যবৃন্দ এবং কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানে উপস্থিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহীর সাধারণ সম্পাদক খন্দকার মিজানুর রহমান খোকন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য কদম শহরে এক বিঘাজমি দান করার ঘোষণা করেন। নার্স দিবসের আলোচকরা বলেন, ‘নার্স স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ। একজন রোগীর সুস্থতায় চিকিৎসকের পাশাপাশি নার্সদের নিবেদিত শ্রম ও সহানুভূতি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। বিশেষ করে হৃদরোগে আক্রান্ত রোগীদের যত্নে নার্সদের ভূমিকা অনস্বীকার্য।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin