নিজস্ব প্রতিবেদক: নানা বিষয় নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগরের আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেলে রাজশাহী মহানগরীর নগরীর জিরোপয়েন্টে জুলাই গণহত্যার দ্রুত বিচার ও জড়িতদের সকল নির্বাচনে অযোগ্য ঘোষণা, ইসলাম ও ধর্মবিরোধী নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, প্রয়োজনীয় সংস্কার শেষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ভারতের ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তের প্রতিবাদ ও ফিলিস্তিনে মুসলিম গণহত্যা বন্ধকরণ, বাংলাদেশকে একটি ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজশাহী জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমেদ। উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগী সাংগঠনিক সম্পাদক ইসলামী শেখ মুহাম্মাদ নুরুন নাবী, যুগ্ম মধ্যসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, হাফেজ মাওলানা আব্দুর রহমান দিদারী ও হাফেজ মাওলানা মুরশিদ আলম ফারুকী ।
খুনি, জালেম ও অর্থ পাচাকারীদের নিষিদ্ধ করার বিষয়ে তালবাহানা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি আরো বলেন, এর জন্য যারা কৌশল করছেন, এই কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না। বাংলাদেশে এখন সুন্দর পরিবেশ তৈরি হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। নতুন ভাবে দেখাবার কিছু নেই। এখন শুধু একটাই নীতি-আদর্শ রয়েছে। যার নাম ইসলাম। মুসলাম কখনই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না। আর যারা সংখ্যালঘু ও অন্যান্য জাতীগোষ্ঠির লোক রয়েছেন তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সাথে জড়িয়ে থাকবে এটাই বাস্তবতা বলে উল্লেখ করেন তিনি।