সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতিমূলক সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ মে রাজশাহী ও রংপুর বিভাগের যৌথ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের আয়োজনে রাজশাহী সাহেববাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রাসেল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মকসেদুর রহমান আবির।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল আহমেদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আসাদুজ্জামান জনির সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজশাহী মহানগরের যুগ্ম আহ্বায়ক শিপলু, আিভ, তুহিন, লিটন, ইব্রাহিম, রেন্টু, দপ্তর সম্পাদক সৈকত ও সহ-দপ্তর সম্পাদক রাব্বিসহ মহানগরের অন্যান্য যুগ্ম আহ্বায়ক, মহানগরের অন্তর্গত সকল থানার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্যসচিবসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ আগামী ১৪ তারিখ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে নানা ধরনের পরামর্শ প্রদান করেন। সেইসাথে রাজশাহী থেকে গণজোয়াড় বইয়ে যাবে বলে উল্লেখ করেন তারা।

প্রধান অতিথি বলেন, শেখ হাসিনাকে কিভাবে এই দেশ থেকে উৎখাৎ করা যায় এবং আওয়ামী মুক্ত বাংলাদেশ কিভাবে গঠন করা যায় এরজন্য দীর্ঘ সতের বছর আন্দোলন করা হয়েছে। ৫আগস্ট একমাসের ফসল নয়। যারা মনে করে নিজেরাই ছত্রিশ দিনে দেশকে স্বৈরাচার মুক্ত করেছে এটা ভূল। তিনি আরো বলেন, এখনো সংগ্রাম শেষ ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা হয়নি। এই অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশের ডাক দিয়েছেন।

তিনি আরো বলেন, দীর্ঘ সতের বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের পরিবারের ভিতর থেকে অনেকেই খুন হয়েছে। অসংখ্য মায়ের আত্মার আত্মজারী তারা শুনেছেন। অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বিএনপি সকল ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, নয়া দল এনসিপি ও বিএনপি ঘারে উঠে রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। এখন সেই বিএনপিকে নিয়ে নানা ধরনের দুর্নাম ও কুৎসা রটনা করে বেড়াচ্ছে। তিনি বলেন, জামায়াতে ইসলামী ৫ আগস্টের পরে সকল বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেছে। শুধু তাইনয় বালি মহাল থেকে শুরু করে হাট-ঘাট দখলে নিয়েছে। এছাড়াও বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যক্রম করে বিএনপি নামে মিথ্যা প্রচার করছে। এদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সেইসাথে বিএনপি ভাল দিক গুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ঐ সকল ষড়যন্ত্রকারীদের রুখে দিতে এবং রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় তারুন্যের সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ন। সবাইকে ২৪ তারিখ সমাবেশে উপস্থিত হওয়ার আহ্বান জানান তিনি। সেইসাথে নিয়ম মেনে সমাবেশে বসে থাকার পরামর্শ দেন তিনি। সেইসাথে সমাবেশে সকল সুবিধা প্রদান করা হবে বলে উল্লেখ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin