সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৪৩ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁর উঁচু বরেন্দ্রের পানি সংকটাপন্ন এলাকায় সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প ডট বাস্তবায়নে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পল্লি কর্ম সংস্থান ফাউন্ডেশানের বাস্তবায়নাধিন বাস্তবায়নাধিন এ প্রকল্প নিয়ে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে তিন জেলার জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারসহ বরেন্দ্র গবেষক, পানি গবেষনা প্রতিষ্ঠানসহ কৃষক ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এতে, সরকারের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার সম্প্রতি রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় যে পানি সংকটাপন্ন ঘোষনা করা হয়েছে তাতে সাম্প্রতিক এক গবেষণা অনুযায়ী রাজশাহী, অতি উচ্চ পানি এলাকা, ৪০টি ইউনিয়ন উচ্চ পানি সংকটাপন্ন এলাকা এবং আরও ৬৭টি ইউনিয়ন মধ্যম পানি সংকটাপন্ন এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাতে সম্প্রসারিত কমিউনিটি জলবায়ু পরিবর্তন প্রকল্প ডট, কিভাবে কাজ করবে তা নিয়ে আলোচনা করা হয়।

কর্মশালায় পিকেএসএফ এর পক্ষ থেকে এই পানি সংকটাপন্ন অবস্থার উত্তরণে পুকুর ও খাল পুনঃখনন, কৃত্রিমভাবে ভূ-গর্ভস্থ পানি পুনঃভরণ, খরাসহিষ্ণু ফসলের চাষ সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে বলে অবহিত করা হয়। এই কর্মকাণ্ড গুলি সুষ্ঠুভাবে বাস্তবায়িত হলে রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার দীর্ঘমেয়াদী খরা মোকাবিলায় উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন অংশগ্রহনকারি বক্তারা।

সরকারের অন্যান্য প্রতিষ্ঠানের পাশাপাশি এই প্রকল্পও বাস্তবায়ন হলে ভূ-উপরিস্থ পানি সংরক্ষণ ও ভূ-গর্ভস্থ পানির রিচার্জ বৃদ্ধির মাধ্যমে গৃহস্থালি কাজে ও কৃষি জমিতে সেচের পানির যোগান বৃদ্ধি পাবে বলে দাবি করেন কর্মকশালায় অংশগ্রেরহনকারি বক্তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin