সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

মানব সেবা অভিযান সংস্থার বার্ষিক সেবা অনুষ্ঠান

  • প্রকাশ সময় শনিবার, ১৭ মে, ২০২৫
  • ২৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে প্রতি বছরের ন্যায় বার্ষিক সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত চলমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুবায়ের হোসেন। রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের দরকার হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানব সেবা অভিযান সংস্থার আরিফ আহম্মদ চৌধুরী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী মহিলা কলেজের উপাধ্যক্ষ (অবঃ) সাবরিনা সাহনাজ চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সরকারী মহিলা কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের প্রফেসর কড. মাকসুদা খানম, মানব সেবা অভিযান সংস্থার উপদেষ্টা জায়তুনা খাতুন, হড়গ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এছাড়াও সংস্থার কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন মানব সেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও রাজশাহী সরকারী মাহিলা কলেজে অধ্যক্ষ সারওয়ার জাহান বাবু এবং সেবা কর্মসূচী সম্পর্কে তুলে ধরে সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল।

বক্তব্য শেষে প্রধান অতিথিসহ উপস্থিত অতিথিবৃন্দ দুস্থ প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্মসংস্থানে সেলাই মেশিন বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেমোরিয়াল শিক্ষাবৃত্তি, সাধারণ শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। এছাড়াও দুস্থ পরিবারে বিদ্যুৎ সংযোগের কাগজ ও মিটার হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য ‘মানব সেবা অভিযানের’বার্ষিক সেবা অনুষ্ঠান ২০২৫’তে ১৬৭জনকে সহায়তা প্রদান করা হয়। এরমধ্যে দুস্থ ৬জন নারীকে সেলাই মেশিন, ১৭জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, ৫টি দুস্থ পরিবারকে বিদ্যুৎ সংযোগ, ২২জন কৃতিশিক্ষার্থীকে মাসিক বৃত্তি, ৪জন মেডিকেল শিক্ষার্থীকে এমআরএ-এমএফআই উচ্চ শিক্ষাবৃত্তি, ৫০জনকে শিক্ষা সহায়তা এবং ৬৩জনকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। সব মিলিয়েএ অনুষ্ঠানে ৭লক্ষ ১৪ হাজার ২০০টাকার অনুদান দেওয়া হয়। এদিকে এ অর্থ বছওে বিভিন্ন সেবামূলক কর্মসূচিতে ৩৬ লক্ষ ২৬ হাজার ৬০৫টাকা প্রদান করা হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin