শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

ইউসেপ রাজশাহী অঞ্চলে গ্রীন এম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৩ মে, ২০২৫
  • ২৬৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ইউসেপ রাজশাহী অঞ্চলে গ্রীন এম্বাসিডরদের নিয়ে চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়। শুক্রবার ইউসেপ রাজশাহী অঞ্চল কর্তৃক আয়োজিত ইউসেপ চারটি টেকনিক্যাল স্কুলের গ্রীন এম্বাসিডরদের নিয়ে এই চাইল্ড ক্যাম্প অনুষ্ঠিত হয়। চাইল্ড ক্যাম্প শিশু সুরক্ষা, গ্রীন স্কিলস এবং পরিবেশ বিষয়ে আলোকপাত করা হয়। চাইল্ড ক্যাম্প উদ্বোধন করেন ইউসেপ বাংলাদেশের প্রোগ্রাম এন্ড ইনোভেশন এর পরিচালক মোহা: আব্দুল মান্নান। তিনি চাইল্ড ক্যাম্প বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদান করেন। শিশু পরিষদ সদস্যদের বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহনের জন্য ভূয়সী প্রশংসা করেন এবং এ ধরণের ব্যতিক্রমী আয়োজনকে স্বাগত ও ধন্যবাদ জানান।

চাইল্ড ক্যাম্প নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেন ইউসেপ বাংলাদেশের সোশ্যাল ইনক্লুশন ও সেফগার্র্ডিং স্পেশালিস্ট নাদিয়া খাতুন, এবং গ্রিভেট প্রজেক্ট এর স্পেশালিস্ট জান্নাতুল ফেরদৌস। এছাড়াও প্রোগামে উপস্থিত ছিলেন ইউসেপ রাজশাহী অঞ্চলের রিজিওন্যাল ম্যানেজার শাহিনুল ইসলাম, ফাইন্যান্স এন্ড একাউন্টসের সিনিয়র অফিসার জাহাঙ্গীর কবির, সোশ্যাল ইনক্লুশন ও এমপ্লয়মেন্ট ইউনিটের ইনচার্জ খন্দকার ফরিদ আহমেদসহ টিম লিডার, স্কুলের হেড অব টেকনিক্যাল, ইনস্ট্রাক্টর ও ফোকাল পার্সন সহ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

চাইল্ড ক্যাম্প ফটো কনটেস্ট এক্সিবেশন, উপস্থিত বক্তৃতা, কুইজ প্রতিযোগিতা, ২০২৫ সালের কর্মপরিকল্পনা, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। “শিশুর দক্ষতাই. শিশুর সুরক্ষা” স্লোগানে চাইল্ড ক্যাম্পে অংশগ্রহনকারী গ্রীন এম্বাসিডরবৃন্দ দিনব্যাপী শিশু অধিকার, শিশু সুরক্ষা, গ্রীন স্কিলস ও পরিবেশ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করে তাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin