সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নতুন প্রজন্ম আমাদের দেখিয়ে দিয়েছে তারা পরিবর্তিত হয়ে গেছে: বিভাগীয় কমিশনার

  • প্রকাশ সময় বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বলেন, আমরা বদলে গেছি, কিন্তু পরিবর্তনের আর প্রয়োজন নেই এটা বলা ঠিক হবে না। আমাদের নতুন প্রজন্ম দেখিয়ে দিয়েছে যে, তারা পরিবর্তিত হয়ে গেছে। বুধবার সকালে রাজশাহী মহানগরীর একটি হোটেলে আয়োজিত ‘পরিবর্তন ও অংশীজন ব্যবস্থাপনার লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে দিকনির্দেশনা ও সচেতনতা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

আজিম আহমেদ বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফার্মের মুরগীর সাথে তুলনা করা হতো। কিন্তু তারা পরিবর্তন হওয়া দেখিয়ে দিয়েছে। সরকারি ব্যবস্থাপনা ডিজিটালাইজড করা প্রসঙ্গে তিনি বলেন, এখন পেনশন কেস সম্পূর্ণ ডিজিটাল স্কিমের আওতায় চলে আসবে, ফলে পেনশন দ্রুত নিষ্পত্তি হবে। আমাদের কাছে যে সেবা মানুষ চায়, আমরা তা সাধ্যমত ও দ্রুত দেয়ার চেষ্টা করবো। এ সময় বিভাগীয় কমিশনার সরকারি দায়িত্ব পালনকালে অকারণে সময় নষ্ট না করার জন্য কর্মশালায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান এবং রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার। কর্মশালায় সভাপতিত্ব করেন বিসিসি’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ মেহেদী হাসান। অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin