সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

নির্বাচন নিয়ে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না: ঈশা

  • প্রকাশ সময় সোমবার, ২ জুন, ২০২৫
  • ২২৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জতীয়তাবাদী তরুন দল রাজশাহী জেলা শাখার আয়োজনে বাংলার রাখালরাজা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়। সোমবার বাদ আসর নগরীর আলুপট্টি মোড়ে রাজশাহী জেলা তরুন দলের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ নির্বাচনমুখি হয়ে আছে। আর এই নির্বাচন নিয়ে বর্তমান সরকার নানা তালবাহানা করছে। একটি অনিবন্ধিত দলের কথায় সরকার নাচছে। প্রধান উপদেষ্টা দেশের বাহিরে যেয়ে দেশ নিয়ে মিথ্যাচার করছেন। তিনি বলেন, বাংলাদেশে একটি মাত্র দল নির্বাচন চায়। তার প্রতিবাদে সঙ্গে সঙ্গে চল্লিশটি দল এবং সাধারণ জনগণ নির্বাচনের পক্ষে বিবৃতি দেন বলে উল্লেখ করেন তিনি। তিনি আরো বলেন, দেশের মানুষ দীর্ঘ সতের বছর ভোট দিতে পারেনি। দেশে এখন কোন প্রকার গণতন্ত্র নাই। এই গণতন্ত্র ও দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপি সমমনা দলকে নিয়ে সতের বছর ধরে আন্দোলন করছে।

প্রধান অতিথি বলেন, এই আন্দোলনের সঙ্গে দেশের ছাত্র-জনতা একত্রিত হয়ে স্বৈরাচার খুনি হাসিনাসহ তার দল ও তার দোসরদের বিদায় করলেও এখনো দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচনের কোন বিকল্প নাই। এজন্য নির্বাচন নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র বিএনপি ও দেশের মানুষ বরদাস্ত করবেনা। ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচন দাবী করেন। আর দাবী না মানলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশে আবার একদফা আন্দোলন শুরু করা হবে। আর এই আন্দোলন কেউ রুখতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত করা হয়। সব শেষে জনগণের মধ্যে খাবার বিতরণ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা তরুন দলের সভাপতি গোলাম মোর্তুজা মামুন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় বিাশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন তপু, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন, জেলা বিএনপি’র সদস্য রুকুজ্জামান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, সদস্য তাজমুল তান টুটুল, সাবেক দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম, বোয়লিয়া থানা বিএনপি(পশ্চিম) এর সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আল-আমিন সরকার টিটু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সৈয়দা রুমেনা হোসেন।

আরো উপস্থিত ছিলেন তরুন দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, রাজশাহী জেলা তরুন দলের সহ-সভাপতি সোহেল আহমেদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মানজিল আহমেদসহ রাজশাহী জেলা শাখা, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin