সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর দূর্গাপুরে পাওনা টাকা ফেরত চাওয়ায় যুবক খুন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে
an Indian or Asian person laying dead with outstretched hand during COVID-19 or corona virus outbreak

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর দূর্গাপুরে লিজের পাওনা টাকা ফেরৎ পাওয়া নিয়ে দ্বন্দ্বে রাজশাহীর দূর্গাপুরে প্রতিপক্ষের বাঁশের আঘাতে আহত হবার দুই মাসের মাথায় জুয়েল রানা (৩০) নামের এক যুবক মারা গেছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার দিবাগত রাত ১০টার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ঘটনা নিশ্চিত করে দূর্গাপুর থানা পুলিশ জানিয়েছে, গত রাত থেকে একটি ৪৫ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে ৬ এপ্রিল রাত একটা তিন মিনিটে একটি দোকানের সামনে মোবাইল নিয়ে দূর্গাপুর উপজেলার হাড়িয়া পাড়া গ্রামের জুয়েল রানাকে মোবাইলে নিচু হয়ে কিছু একটা করতে দেখা যায়।

এমন সময়ে পেছন থেকে একই এলাকার তোফাজ্জল হোসেন লায়েব উদ্দিন পেছন থেকে বাঁশ দিয়ে তার মাথায় দুই বার সজোরে বাড়ি দিতে দেখা গেছে। এর পরপরই জুয়েল রানা মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনার পর তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করানো হলে চিকিসকরা আইসিইউতে নেন। দীর্ঘ ২ মাস চিকিৎসার পর বুধবার রাতে তিনি মারা যান। এ ঘটনায় ৭ এপ্রিল স্থানীয় দুর্গাপুর থানায় লায়েব উদ্দিনকে আসামী করে মারপিটের মামলা করে জুয়েলের পরিবারের সদস্যরা। পুলিশ জানায় এখন তার মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রুপান্তর হবে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin