নিজস্ব প্রতিবেদক: অজ্ঞাত মৃত ব্যক্তির(৩৫) লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তিনি ১১জুন ফায়ার সার্ভিসের লোকজন গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিয়ে এসে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৪২নংওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় শনিবার ভোর ৪.৫০ টায় তিনি মৃত্যুবরণ করেন। বর্তমানে মৃত দেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগাওে সংরক্ষণ করা আছে। মৃত ব্যক্তিকে কেউ চিনতে পারলে ওসি রাজপাড়া থানা বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। সেইসাথে এই ০১৩২০০৬১৫২৭ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।