সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশ সময় রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজশাহীতে আবারো প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে আলুচাষী কুষকরা। বোরবারবেলা ১২ টায় পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি শুরু করেন তারা। এই সময় কৃষকরা বলেন, প্রতি কেজি আলুর সংক্ষণের জন্য আগে ৪ টাকা ভাড়া দিতে হতো তাদের। তা বৃদ্ধি করে ৮ টাকা করে কেজি প্রতি নিচ্ছে কোল্ড স্টোরেজের মালিকেরা। চাষীরা জানান, আগে কোল্ডস্টরে প্রতিবস্তা আলু রাখতে ২৮০ টাকা ভাড়া লাগতো। তা বাড়িয়ে ৫৬০ টাকা করা হয়েছে। এর আগে আন্দোলন করে ভাড়া কমানোর আশ্বাস দিয়েছিলো প্রশাসন। কিন্তু কৃষকদের কোন আশ্বাসের বাস্তবায়ন হয়নি।

ভাড়া কমানোর কথা থাকলেও এখনো বস্তা প্রতি ৫৬০ টা করে নেওয়া হচ্ছে। যে সকল আলুচাষী ৫৬০ টাকা দিচ্ছে না তাদের আলু কোল্ডস্টোর থেকে বের করতে দিচ্ছেন না কোল্ড স্টোরের মালিক পক্ষ। হিমাগার ভাড়া দ্বিগুন করায় ব্যাপক লোকশানে পড়ছেন চাষীরা। এর আগে কৃষকদের আন্দোলনের মুখে কোল্ড স্টোরের মালিক পক্ষ ভাড়া বৃদ্ধি কমানোর আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করছে না। দফায় দফায় আবেদন জানিয়েও ভাড়া কমানোর দাবি পূরণ না হওয়ায় বাধ্য হয়ে আবারো অন্দোলনে নেমেছেন বলে জানান চাষীরা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin