সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

প্রাথমিক শিক্ষায় ঘাটতি কখনও পূরণ হয় না: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষা সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। একটি দেশের দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য এর গুরুত্ব অপরিসীম। প্রাথমিক শিক্ষায় যদি কারো ঘাটতি থেকে যায় তাহলে তার যতই বয়স বাড়ুক আর পড়াশুনা করুক তা আর কখনো পূরণ হয় না। বৃহস্পতিবার সকাল দশটায় রাজশাহী পিটিআই সম্মেলন কক্ষে প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও শিক্ষকগণের সাথে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে করণীয় বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

বিধান রঞ্জন বলেন, জনগণের ধারণা হলো প্রাইমারিতে লেখাপড়া হয় না, এখানে যারা অফিসার আছেন তারা লেখাপড়া ছাড়া অন্য কাজে ব্যস্ত থাকেন। এই ধারণা আপনাদেরই ভুল প্রমাণ করতে হবে। কারণ একজন শিক্ষক ও সরকারি কর্মচারী হিসেবে এটা আপনার দায়িত্ব।

তিনি আরও বলেন, শিক্ষা হলো একটি শিশুকে তার জীবনের উপযোগী করে গড়ে তোলা। একটি শিশুকে উপযোগী করে গড়ে তুলতে আমরা সবকিছু শেখায় না। প্রাইমারি স্কুলের একটি নিদির্ষ্ট দায়িত্ব রয়েছে। একটি শিশু জন্মের পরে প্রথমে পরিবার পরে সমাজের বিভিন্ন স্তরে ভাষা শিখে প্রাইমারিতে আসে। প্রাইমারি স্কুল হচ্ছে শেখার একটি মাধ্যম।

উপদেষ্টা বলেন, মাতৃভাষা শেখা শুধু ভাষা শেখা নয় এটি অন্য কিছু শেখারএকটি মাধ্যম। মাতৃভাষা যে শিখে এসেছে আমাদের কাজ তাকে লিপি ও লিখিত ভাষার সাথে পরিচয় করানো। লিখিত ভাষা মৌখিক ভাষার চেয়ে ভিন্ন রকম। আপনি যা মুখে বলছেন তা লিখতে গেলে অন্য রকম হয়। আপনি যখন একটি শিশুকে লিখিত ভাষা চেনালেন তার মানে তাকে জ্ঞানের রাজ্যে প্রবেশ করার সক্ষমতা বা চাবি তৈরি করে দিলেন। তখন সে যেকোনো বিষয়ে পড়াশুনা করতে পারবে।

প্রাইমারি স্কুল শিশুদের পড়তে শেখায় এমন মন্তব্য করে উপদেষ্টা বলেন, প্রাইমারির পরের স্তরের শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের পড়ে পড়ে শেখানো হয়। তাই প্রাইমারি স্কুল অন্য প্রতিষ্ঠানের থেকে গুণগতমানে ভিন্ন। একটি শিশু প্রাইমারি স্কুলে মৌলিক শিক্ষা অর্জন করে।

তিনি আরও বলেন, আমরা শিশুদের দুইটি ভাষায় শিক্ষিত করে তুলছিÑ একটি হলো মাতৃভাষা অন্যটি গাণিতিক ভাষা। এর বাইরে আমরা শেখাই নীতি ও নৈতিকতা। একটি শিশু জন্মের সময় ভাষা নিয়ে জন্মায় না, সে ভাষা শেখার দক্ষতা নিয়ে জন্মায়। ভাষাকে যখন আয়ত্ত্ব করে তখন সে ভিতর থেকে সামাজিক হয়ে যায়। মানুষ সামাজিক জীব। সমাজেরমুখ্য বিষয় হচ্ছে নৈতিকতা। এ সময় প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে সকলের বিন্দু বিন্দু অবদান জাতীয় অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার এবং রাজশাহী বিভাগের প্রাথমিক শিক্ষা উপপরিচালক সানাউল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার একেএম আনোয়ার হোসেন। অনুষ্ঠানের শুরুতে অংশগ্রহণকারীরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন ধরণের প্রস্তাব পেশ করেন। অনুষ্ঠান শেষে উপদেষ্টা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে তিনি রাজশাহী বরেন্দ্র জাদুঘর পরিদর্শন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin