সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য হলেন হাসিবুল আলম শাওন

  • প্রকাশ সময় শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ২০৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পদাধিকার বলে এই কমিটির আহ্বায়ক রাজশাহী বিভাগীয় কমিশনার এবং সদস্য সচিব যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালককে করা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠন হাসিবুল আলম শাওন। সেইসাথে ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটকেও সদস্য করা হযেছে বলে জানা গেছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক চিঠিতে উল্লেখ করা হয়েছে, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ধারা ২(১৫)- এ উল্লেখিত স্থানীয় ক্রীড়া সংস্থার সংশ্লিষ্ট গঠনতন্ত্র মোতাবেক জাতীয় ক্রীড়া পরিষদের উপর অর্পিত ক্ষমতা অনুসরণে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ধারা ঃ ২ (৪) ও ৮ এ বর্ণিত পরিষদের চেয়ারম্যান কর্তৃক অনুমোদিত হয়েছে।

এদিকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় ক্রীড়া ব্যক্তিত্ব ও সংগঠন হাসিবুল আলম শাওনকে অভিনন্দন জানিয়েছে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও বিভিন্ন ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin