নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের আয়োজনে দশ দিনব্যাপি টিডিপি মৌলিক প্রশিক্ষণ এর অংশ হিসেবে সোমবার সকালে ফ্রিলান্সিং ও তথ্য প্রযুক্তি বিষয়ে সফল উদ্যেক্তা হওয়ার উপায় সম্পর্কে মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। রাজশাহী হাউজিং এস্টেট বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আঞ্চলিক কার্যালয় রাজশাহীর কো-অর্ডিনেটর (সার্ভিস রিলেশনশীপ) সুস্ময় বর্মন।
এ সময়ে তিনি বলেন, বর্তমান ডিজিটার যুগ। এই যুগে যে যত যোগাযোগে পারদর্শী হবে এবং বিশ্বের খোজ খবর রাখতে পারবে সে বেশী সফল হবে। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশে কর্মসংস্থানের জায়গা অনেকাংশে কম। তার মানে এই নয় কাজ নেই। কাজ আছে, কিন্তু সে কাজগুলো সম্পর্কে জানতে হবে। সে বিষয়ে পারদর্শিতা অর্জন করতে হবে। তিনি আরো বলেন, বর্তমানে ফ্রিল্যান্সিং করে অনেকে স্বাবলম্বী হয়েছে। এতে করে বেকার সমস্যা দুর হচ্ছে। কিন্তু এই কাজ করতে হলে যোগাযোগে চৌকশ হতে হবে। কাজ ধরতে হবে এবং সময়মত ডেলিভারী দিতে হবে জানান তিনি।
প্রািশক্ষণার্থীদের তিনি আরো বলেন, চাকরীর পিছনে না ঘুরে উদ্যোক্তা হতে হবে। এতে করে অনেকের কর্মসংস্থান হবে। এজন্য কারিগরী শিক্ষার গ্রহন করার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। এ সময়ে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা আনসার ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক জুয়েল রানা ও ১৪ নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুন।