নিজস্ব প্রতিবেদক: থানা আসনার ও ভিডিপি কার্যালয় বোয়ারিয়া রাজশাহীর আয়োজনে টিডিপি মৌলিক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, আনসার ভিডিপির সদস্যরা দেশের আইন শৃংখলা রক্ষাসহ নানা ধরনের সমাজ সেবা কার্যক্রম করে আসছেন। তারা সরকারী ও বেসরকারী বিভিন্ন অফিস আদালতে বর্তমানে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে রাজশাহী মহানগরীর মেট্রোপলিটন কলেজে আয়োজিত প্রশিক্ষণে এই কথাগুলো বলেন।
তিনি বলেন, প্রতিটি নির্বাচনে আনসার ভিডিপি’র সদস্য দায়িত্ব পালন করেন। বিগত সরকারের আমলে তারা সঠিকভাবে দায়িত্বব পালন করতে পারেননি। সামনে জাথীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও ম্যাজিষ্ট্রেট ছাড়া কারো নির্দেশণা না মানার নির্দেশনা দেন। তিনি বলেন, বিগত সময়ের নির্বাচনে ব্যালট বাক্স পুকুরে পাওয়া গেছে। সেগুলো রাতের অন্ধকারে পুকুরে নেমে আনসার ভিডিপি সদস্যরা উদ্ধার করেছেন। তারা আসলে অনেক কাজ করেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, বাংলাদেশে কর্মসংস্থারের ক্ষেত্র অনেকটাই কম। এজন্য চাকরীর পেছনে না ঘুরে উদ্যেক্তা হওয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে বিসিক, যুব উন্নয়ন ও মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ গ্রহন করে উদ্যোক্তা হওয়ার কথা বলেন তিনি। তিনি আরো বলেন, বর্তমানে সমাজে, তথা দেশে কিশোর গ্যাং বের হয়েছে। তারা নানা ধরনের অপকর্ম করছে। এমটা দেখলে আইন শৃংখলা বাহিনী খবর দেয়ার জন্য তাদেরকে বলেন। সেইসাথে এই প্রশিক্ষণ লব্ধজ্ঞান কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
এসময়ে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি এর জেলা কমান্ডেন্ট আরিফ বীন জলিল, থানা অফিসার সুজন মোল্লা, টিআই মেহেদী ও ১৪ নং ওয়ার্ড আনসার ও ভিডিপি এর সভানেত্রী মনি খাতুনসহ অন্যান্য অফিসার সভানেত্রীগণ।