নিজস্ব প্রতিবেদক: কৃষি সম্প্রসারণ রাজশাহী আঞ্চলিক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আঞ্চলিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওয়ার্কশপ এর উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি। এ সময়ে তিনি বলেন, এই প্রজেক্ট তারা তৈরী করেছেন তারা অনেক কষ্ট করে তৈরী করেছেন। সেইসাথে বিশস্ততার সাথে তৈরী করেছেন। তাদের যোগ্যতা অনেক বেশী।
তিনি আরো বলেন, পার্টনার প্রজেক্টের মাধ্যমে আম প্রসেসিং করার জন্য একটি ইন্ডাট্রিজ করা যেতে পারে। এবার আমের যে দাম যাচ্ছে তাতে কৃষকরা অনেক ক্ষতির সম্মুখিন হয়েছেন। তিনি বলেন, আম গাছ থেকে পারতে যে শ্রমিকের মূল্য দিতে হয় তা এবার উঠছেনা। এতে করে কৃষকরা আম চাষ থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, কৃষি একটি অত্যন্ত পরিশ্রমের কাজ। একজন কৃষক সারাদিন রোদে পুরে, বৃষ্টিতে ভিজে ফসল ফলান। এজন্য তাদেও মুল্যায়ন আগে করতে হবে। সেইসাথে আগামী বছরের জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার পরামর্শ দেন তিনি। শেষে ওয়ার্কশপের উদ্বোধন করেন।
উদ্বোধন পরে বিভাগের চার জেলার কৃষি কর্মকর্তাগণ পার্টনার প্রজেক্টের কার্যক্রম সমুহের অগ্রগতি সুপারিশ সমুহ মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন। উপস্থিত অতিথিবৃন্দ প্রজেক্টের সবলদিক ও দূর্বল দিকগুলো তুলে ধরে আরো ভালভাবে কাজ করার পরামর্শ দেন।
রাজশাহী প্রাথমিক প্রশিক্ষণ ইন্সটিটিউট হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের এডিশনাল পরিচালক ড. আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের এক্সটেনশান উইং এর যুগ্ম সচিব দিপঙ্কর বিশ্বাস। পার্টনার প্রকল্প খামার বাড়ি ঢাকার প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কালাম আজাদ। এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাগণসহ চার জেলার অন্যান্য কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।