সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

আওয়মীলীগ দুর্নীতি-নির্যাতনে সফল হলেও বিএনপিকে ভাঙতে ব্যর্থ: মিলন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ দুর্নীতি-নির্যাতনসহ অনেক কিছুতেই সফল হলেও বিএনপিকে ভাঙতে ব্যর্থ হয়েছে। বিএনপি এদশের মাটি মানুষের দল বলে টিকে আছে, চিরদিন টিকে থাকবে।”

তিনি আরও উল্লেখ করেন, “তারেক রহমান শুধুমাত্র বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমানের সন্তান নয়। তিনি একজন দেশ প্রেমিক। দেশের বাইরে থেকেও বিএনপিকে পরিচালনা করে আসছেন। বিএনপি যদি ভেঙে যেত, তা হলে দলটি অনেক আগেই বিপদে পড়ত। অনেক ঝড় গেছে বিএনপি ভাঙ্গে নাই। বৃহস্পতিবার উপজেলা হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নানা অপচেষ্টাতেও তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের অক্লান্ত পরিশ্রম এবং কৌশলেই দলটি টিকে আছে। বিএনপির বর্তমান অবস্থান এবং নেতৃত্বে তারেক রহমানের অবদানও উল্লেখযোগ্য। এর মাধ্যমে এটি স্পষ্ট হয়ে ওঠে যে, তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিএনপির বিশ্বাস এখনো অটুট রয়েছে এবং দলের কাঠামো অক্ষুন্ন রেখেছেন। আগামীতে তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি আরো শক্তিশালী হবে। শেষে তিনি অত্র এলাকায় গণ সংযোগ করেন।

হুজুরীপাড়া ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শিহাব উদ্দীনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, রাজপাড়া থানা বিএনপি’র সাবেক সভাপতি শওকত আলী, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, আব্দুস সালাম মাস্টার ও আব্দুল মান্নান মুন্নাফ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান, পবা উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম ও সোহেল রানা, উপজেলা যুবদল সদস্য মাজদার রহমান, জেলা যুবদল সদস্য ফরিদুল ইসলাম সাহেব, পবা উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, ভারপ্রাপ্ত আহবায়ক সাদ্দাম হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন যুব নেতা রবিউল ইসলাম, হুজুরীপাড়া ইউনিয়ন ছাত্রদল সভাপতি আব্দুল্লাহ প্রমুখ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin