নিজস্ব প্রতিবেদক: মাদকবিরোধী প্রচার ও সামাজিক উদ্বুদ্ধকরণ এবং মাদক বিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রকাশনা কার্যক্রম” এ গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক আপসকে দ্বিতীয় পুরস্কারে ভূষিত করা হয়েছে। বৃহস্পতিবার “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস” উপলক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক ওসমানি স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আপস-এর পক্ষে পুরস্কার গ্রহণ করেন আপস এর নির্বাহী পরিচালক আবুল বাশার পল্টু।
উল্লেখযোগ্য বিষয় হলো, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আওতাভুক্ত নিবন্ধিত প্রতিষ্ঠানসমূহের মধ্যে “মাদকবিরোধী প্রচার ও সামাজিক উদ্বুদ্ধকরণ এবং মাদক বিষয়ক বিভিন্ন গবেষণা ও প্রকাশনা কার্যক্রম” ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। আপস এই ক্যাটাগরিতে ২০২৩ সালে প্রথম, ২০২৪ সালে প্রথম এবং ২০২৫ সালে দ্বিতীয় পুরস্কার অর্জন করেছে যা ধারাবাহিক সাফল্যের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
এই গৌরব ও সাফল্যে আপস পরিবার গর্বিত ও অনুপ্রাণিত। এই অর্জন সম্ভব হয়েছে আপস-এর সকল কর্মকর্তা, সেবাকর্মী, পরামর্শদাতা, চিকিৎসক, মাঠকর্মী, স্বেচ্ছাসেবক, রিকভারি সদস্য, অভিভাবক, শুভানুধ্যায়ী ও অংশীদারদের সম্মিলিত চেষ্টার মাধ্যমে।
আপস বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছে: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জাতীয় এইডস/এসটিডি কন্ট্রোল, সমাজসেবা অধিদপ্তর, UNAIDS, UNODC, Save the Children, CARE Bangladesh, PSTC, বিভিন্ন নেটওয়ার্ক, এডাব, কারিতাস, বারাকা, এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান, যাঁদের সহযোগিতায় এই সম্মান অর্জন সম্ভব হয়েছে।