সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

শ্রমিকরাই দেশের উন্নয়নের মুল কারিগর: ঈশা

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২৩০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: একটি দেশের উন্নয়নের মূল কারিগর হচ্ছে শ্রমিকরা। কারণ তারা দিনরাত, রোদ বৃষ্টি উপেক্ষা কওে তারা কাজ করেন। কিন্তু তারা ন্যায্য মজুরী পাননা। বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান উন্নয়নের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শ্রমিক দল গঠন করেছিলেন। সেইথেকে শ্রমিক দল দেশের সকল শ্রমিকের ন্যায্যতার জন্য কাজ করে যাচ্ছে বলে শুক্রবার রাতে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ে রাজশাহী জেলা ও মহানগর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়ন এর আয়োজনে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন অনেক কঠিন হবে। পতিত সরকারের আমলের আমি ডামি নির্বাচন হবেনা। এজন্য দল যাকে মনোনয়ন দিয়ে ধানের শীষ হাতে তুলে দেবে তার হয়ে সবাইকে মাঠে থাকার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, এক-দুইটি দল বিএনপিকে নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। ঐ সকল দলের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে প্রতিবাদ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে মহানগর বিএনপি অত্র শ্রমিকদলের পাশে থাকবে বলে প্রতিশ্রুতি দিয়ে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।

এ সমেয় উপস্থিত ছিলেন বিএনপি রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা, বোয়ারিয়া থানা(পশ্চিম) বিএনপি’র সভাপতি শামসুজ্জামান মিলু, রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখি এবং রাজশাহী জেলা ও মহানগর স্বর্ণ শিল্প শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া ও সদস্য সচিব পলাশ ইসলামসহ সকল নেতৃবৃন্দ, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin