সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় বর্ণাঢ্য শোভাযাত্রায় রথযাত্রা উৎসব উদযাপন

  • প্রকাশ সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় আনন্দ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকেলে পবার নওহাটা বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। রথ শোভাযাত্রাটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকার।

প্রতি বছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় নওহাটা শিব কালিমাতা মন্দির থেকে রথযাত্রাটি শুরু হয়। রথ, বিভিন্ন প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রসহ শোভাযাত্রাটি নওহাটার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজ রাজেশ্বরী মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমবেত ভক্ত ও পুণ্যার্থীদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এই উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে দিনভর চলে নানা মাঙ্গলিক অনুষ্ঠান।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছাড়াও উপস্থিত ছিলেন নওহাটা পৌর বিএনপি সভাপতি রফিকুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের রাজশাহী জেলা সভাপতি প্রণয় কুমার দাস ও সাধারণ সম্পাদক সেন্টু কুমার সাহা, নওহাটা মন্দির কমিটির সভাপতি নিন্টু কুমার মন্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক পুণ্যার্থী।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin