সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা: তারেক

  • প্রকাশ সময় সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: গোদাগাড়ী উপজেলা বিএিনপি’র সদস্য আলহাজ¦ এডভোকেট তুলতানুল ইসলাম তারেক বলেন আগামী বছরের ফেব্রুয়ারী মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বানচাল করতে কুৃচক্রী মোহল নড়েচড়ে বসেছে। তারা বিএনপি’র নামে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। সেইসাথে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা বলে সোমবার বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুন্যের অংহঙ্কার, আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১দফা বাস্তবায়নের লিফলেট প্রচারের পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথাগুলো বলেন।

তিনি গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের ইমামগঞ্জ হতে পথসভা ও লিফলেট বিতরণ শুরু করেন। মনোনয়ন বিষয়ে জানতে চাইলে তিনি আরো বলেন, তিনি বিএনপি করেন। বিএনপি’র ভালদিকগুলো প্রচার করা তাঁর দায়িত্ব। তিনি জনগণের পাশে ছিলেন এবং আছেন। জনগণও তাঁকে অনেক ভালবাসেন। মনোনয়ন দেয়ার কাজ হচ্ছে উপর মহলের। দল যাকে মনোনয়ন দেবে তিনি তাঁর হয়েই কাজ করবেন। তিনি আরো বলেন, অনেকে মনে করছেন অমুক ব্যক্তি মনোনয়ন না পেলে তমুকের হয়ে কাজ করবেনা। এটা কোনভাবেই ঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি দলীয় নেতাকর্মীদের ধানের শীষের হয়ে সর্বদা কাজ করার আহ্বান জানান।

এদিকে দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সাদেক বলেন, আলহাজ¦ এডভোকেট তুলতানুল ইসলাম তারেক একজন সৎ ও যোগ্য মানুষ। তিনি সর্বদা গোদাগাড়ী-তানোরের মানুষসহ সকল মানুষের পাশে আছেন। তাঁর নিকট হতে কোন মানুষ ফেরত আসেনা। এমন মানুষই তারা আগামী সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী হিসেবে চান। এছাড়াও সাধারণ জনগণও তাঁর পাশে আছেন বলে উল্লেখ করেন সাদেক। এমনটা অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণও বলেন। তারাও আলহাজ¦ এডভোকেট তুলতানুল ইসলাম তারেক এর হাতে ধানের শীষ তুলে দেয়ার জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম জিয়া ও তারেক রহমানের প্রতি অনুরোধ করেন।

লিফলেট বিতরণের সময় নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন গোদাগাড়ী উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুস সালাম শাওয়াল, দেওপাড়া ইউনিয়ন বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সেলিম, যুবদল সদস্য ইনসান আলী, তারেক জিয়া প্রজন্ম দল রাজশাহী জেলা শাখার সহ-সভাপতি গোলাম মোর্তুজা দুলাল, প্রচার সম্পাদক মুরাদ ও ছাত্রনেতা হাসিবুল ইসলামসহ শত নেতাকর্মীবৃন্দ। তারা দেওপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়ায় পাড়ায় এই লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin