সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে গ্রীণ লাইফ হাসপাতালের বিরুদ্ধে সিভিল সার্জন’র নিকট অভিযোগ

  • প্রকাশ সময় বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৬৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর বানেশ্বরে অবস্থিত গ্রীণ লাইফ হাসপাতালের বিরুদ্ধে রাজশাহী সিভিল সার্জন এর নিকট লিখিত অভিযোগ করেছে এক ভূক্তভোগি পিতা। পিতা চারঘাট উপজেলার মুক্তারপুর আন্ধারীপাড়া গ্রামের সুমন বলেন, তার মেয়েকে এ্যাপেন্ডিসাইট সদস্যা নিয়ে অত্র হাসপাতালে চলতি বছরের ২১ মার্চ ভর্তি করেন। এরপর সেখানকার ডাক্তার পর পরীক্ষা-নীরিক্ষা করে ডাক্তার অপরেশনের কথা বলেন। সেইসাথে অপারেশন খরচবাবদ ২৫ হাজার টাকার কথা বলেন বলে জানান তিনি।

তিনি আরো বলেন, এই টাকা অতি কষ্টে জোগড় করে অপারেশন করার কথা বলেন। হাসপাতালের ডাক্তার পরের দিন (২২ মার্চ ২০২৫ইং) তারিখে অপারেশন করেন। কিন্তু পরে দেখা যায় তারা সঠিকভাবে অপরেশন করেননি। একপর্যায়ে তার মেয়ের কাটা স্থানে ইনফেকশন হয়ে অত্যন্ত খারাপ অবস্থা হলে তিনি সেখান থেকে বের করে নিয়ে মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করিয়ে পুনরায় অপরেশন করে মেয়েকে সুস্থ্য করে তোলেন বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরো বলেন, দুইবার অপারেশন করাতে তার ৩৩,৫০০ টাকা ব্যায় হয়েছে। তিনি একজন গরীব মানুষ। বর্তমানে তিনি ঋনী হয়ে আছেন বলে জানান। তিনি গ্রীণ লাইফ হাসপাতালের কার্যক্রম সরেজমিনে তদন্ত করে কঠোর ব্যবস্থা গ্রহনের জন্য সিভিল সার্জন এর প্রতি অনুরোধ জানান। সেইসাথে দ্রুত সময়ের মধ্যে হাসপাতালটি বন্দ করে কথা বলেন সুমন।

প্রতিবেদন তৈরীর সময় এ বিষয়ে অত্র হাসপাতালের স্বত্ত্বাধিকার বাবুর নিকট মোবাইল করে জানতে বার বার কল করলেও মোবাইল বন্ধ পাওয়ায় তার কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin