শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

নানা দাবীতে রাজশাহীতে বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের মানববন্ধন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দোসরদের বাদ দিয়ে পরীক্ষিত ত্যাগী নেতা-কর্মীদের দিয়ে নতুন করে রাজশাহী মহানগর, থানা ও ওয়ার্ড কমিটি গঠনের দাবীতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজশাহী সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনের হাজার হাজার নেতাকর্মীরা সমবেত হন। সেইসাথে বর্তমান আহবায়ক কমিটির বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

মানববন্ধনে সভাপত্বি করেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মতিহার থানা বিএনপি’র সাবেক সভাপতি আনসার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শাহ্ মখ্দুম থানা বিএনপি সাবেক সভাপতি মাসুদ, বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক রবিউল আলম মিলু, শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মতিহার থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খাজদার আলী ও রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আবুল কালাম আজাদ সুইট।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, ৩০ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি শুকুর আলী, ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবদল রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সিনিয়র সহ-সভাপতি মাইনুল হক হারু,বর্তমান আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন বাবলু, যুগ্ম আহ্বায়ক নাজির হাসান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন, মহিলা দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রোকসানা বেগম টুকটুকি, মহানগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, মহানগর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলি শান্তি, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বর্তমান রাজশাহী মহানগর বিএনপি কমিটির মেয়াদ দীর্ঘদিন আগেই শেষ হয়ে গেছে। এ কমিটি গঠন হযেছিলো ২০২১ সালের ডিসেম্বর মাসে। একটি আহ্বায়ক কমিটির মেয়াদ মাত্র তিন মাস। কিন্তু এই কমিটির মেয়াদ প্রায় চার বছর হয়ে গেলেও এখন পর্যন্ত মহানগর কমিটি গঠন করতে পারেনি। শুধু তাই নয় ওই কমিটিতে যারা আছেন আহ্বায়ক থেকে শুরু করে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সহ অন্যান্যরা আওয়ামী লীগের দোসর। এর একাধিক প্রমাণ রয়েছে। যেগুলো ইতোপুর্বে বিভিন্ন সমাবেশে এবং এই মানববন্ধনে তুলে ধরা হয়েছে বলে উল্লেখ করেন তারা।

তারা বলেন, আজকে মহানগর বিএনপির নেতৃস্থানীয়দের মধ্যে কেউ কেউ তৎকালীন ফ্যাসিস্ট সরকারের রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে দিয়ে তাদের ভবন উদ্বোধন করিয়েছেন। শুধু তাই নয় শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোকও দিয়েছেন। এদিকে সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন ১৩ নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর মমিন এর নির্বাচনী কার্যক্রম থেকে শুরু করে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত সকল কাজ তিনি করেছেন। শুধু তাই নয় নির্বাচিত হওয়ার পরে তিনি নিজে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা একজন ভূমি দস্যু। তিনি ব্রিটিশ কাউন্সিলর থেকে শুরু করে অনেকের জমি দখল করে নিয়েছেন। এই অবস্থায় ঐ নেতারা কিভাবে নিজেদের বিএনপি বলে দাবি করেন।

বক্তারা আরো বলেন, এই মহানগর কমিটি বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে বিএনপি’র কমিটি গঠন করেছেন। সেখানে আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসন করা হয়েছে। এছাড়াও যারা কখনো ছাত্রদল, যুবদলসহ বিএনপি’র কোন দলেরই সাথে ছিলেন না তাদেরকেও সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে। অনেকেই রয়েছেন মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যু। শুধু তাই নয় ওই সকল কথিত নেতারা বিগত ১৭ বছরে কোন আন্দোলন সংগ্রামে ছিলেন না। মহানগর বিএনপি মোটা অংকের টাকার বিনিময়ে তাদেরকে নেতা বানিয়েছেন বলে অভিযোগ করেন তারা।

তারা আরো বলেন, বিএনপির চেয়ারপার্সন তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, যারা আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলেন তাদেরকে নিয়ে কমিটি গঠন করার জন্য। কিন্তু রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি কোন শক্তির বলে বেগম জিয়া ও তারেক রহমানের নির্দেশনা অমান্য করে কমিটি করছেন তা তাদের বোধগম্য নয়। আসলে তারা বিএনপিকে ভালবাসেনা বলে দাবী করেন। তারা এখনো ভিতরে ভিতরে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন বলে উল্লেখ করেন তারা।

তারা আরো বলেন, অনেকেই সন্ত্রাসের সঙ্গে যুক্ত তাদের নামে মামলা হলেও আইন-শৃঙ্খলা বাহিনী তাদের এখনো আটক করছে না। দ্রুত ওই সকল সন্ত্রাসীদের আটক করার দাবি জানান তারা। সেই সাথে অনতিবিলম্বে রাজশাহী মহানগর কমিটিসহ বর্তমান কমিটির তৈরি করা সকল কমিটি ভেঙে দিয়ে কাউন্সিলের মাধ্যমে মহানগর কমিটি গঠন করার দাবি জানান। আর এই দাবি না মানলে আগামীতে রাজশাহীতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে হুঁমিয়ারী দেন উপস্থিত নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin