সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ড্যাব’র রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচী পালিত

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জুলাই-আগস্ট গণঅভ্যূথানের শোক ও বিজয়ের বর্ষপুর্তি পালন উপলক্ষে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ(ড্যাব)রাজশাহীর আয়োজনে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কর্মসূচী পালন করা হয়। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত কর্মসূচীতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা ড্যাব এর সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন। উদ্বোধনী বক্তব্য রাখেন ড্যাব রাজশাহী মেডিকেল কলেজের সভাপতি ডাক্তার মোফাক্করুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা ড্যাব এর সাধারণ সম্পাদক ডাক্তার মনোয়ার তারিখ সাবু।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামা মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল হুদা ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুন।

আরো উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জ্যাকি ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার সাধারণ সম্পাদক রিমন আলী। এছাড়াও ড্যাব এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল শাখার সাধারণ সম্পাদক প্রফেসর ডাক্তার এ কে এম গোলাম কিবরিয়া ডন, প্রফেসর ডাক্তার লুৎফর রহমান অপু, প্রফেসর সুজন আল হাসান, ডাক্তার আবুল হাসনাত ডাবলু, ডাক্তার মাহমুদুল হাসান অনিক ও ডাক্তার সমুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রক্ত দিয়ে রক্তদান কর্মসূচীর সুচনা করেন ডাক্তার ফারহান ইমতিয়াজ চৌধুরী ও ডাক্তার মানসিফ। এছাড়াও এমট্যাবের সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক সেলিম রেজাসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin