নিজস্ব প্রতিবেদক: বক্সিং প্রতিভা অন্বেষণ প্রশিক্ষণ ক্যাম্প-২০২৫ এরউদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিটি বক্সিং ক্লাব, জেলা জিমনেসিয়াম ভবন সপুরা, রাজশাহীর আয়োজনে নগরীর সপুরা জেলা জিমনেসিয়াম ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।
আরফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সদস্য সচিব ও সিটি বক্সিং ক্লাবের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুজ্জামান সোহেল (আরিফ) এর সভাপতিত্বে এবং সিটি বক্সিং ক্লাব এর সাধারণ সম্পাদক রাজু আহমেদ সম্রাট এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা সারওয়ার হোসেন খোকন, আরএমপি চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আরফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ রাজশাহী মহানগরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের উৎসব, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মেহেদী হাসান পুলক, রূপরেখা কিশোর মেলা সভাপতি ইব্রাহিম হায়দারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও খেলোয়ার এবং কর্মকর্তা, ম্যানেজার, কোচ ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।