সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৭৬তম নিয়মিত সভা ও কলার হ্যান্ড ওভার অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৬২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের ৭৬তম নিয়মিত সভা ও ২০২৫-২৬ কলার হ্যান্ড ওভার অনুষ্ঠিত হয়। শনিবার বিকেল ৫টায় ঝাউতলা মোড়স্থ প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক এসোসিয়েশনের অফিসে রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল-এর ৭৬তম নিয়মিত সভা ও ২০২৫-২৬ রোটারি বর্ষের জন্য কলার হ্যান্ড ওভার অনুষ্ঠান সাড়ম্বরে সম্পন্ন হয়। সভায় সভাপতিত্ব করেন ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান। শুরুতে কোরআন তেলাওয়াত করেন রোটারিয়ান রাজিউর রহমান মান।

এরপর রোটারি সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। রোটারি পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের পর রোটারিয়ান আতিকুল ইসলাম রোটারি ইনভোকেশন পাঠ করেন। ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসান ২০২৪-২৫ রোটারি বর্ষের সাফল্য ও অভিজ্ঞতার সংক্ষিপ্ত পর্যালোচনা উপস্থাপন করেন। তিনি ক্লাবের বিভিন্ন মানবিক ও সমাজ উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি ও অর্জন তুলে ধরেন।

কলার হ্যান্ড ওভার অনুষ্ঠানের কেন্দ্রীয় পর্যায়ে কলার হ্যান্ড ওভার অনুষ্ঠিত হয়। রোটারিয়ান শিউলি হাসান আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ রোটারি বর্ষের দায়িত্ব গ্রহণকারী নতুন সভাপতি রোটারিয়ান মিজানুর রহমানেরকে কলার হস্তান্তর করেন। এরপর নতুন সভাপতি তাঁর অভিষেক বক্তব্যে আগামী বছরের পরিকল্পনা, লক্ষ্য ও দৃষ্টিভঙ্গি বিস্তারিত উপস্থাপন করেন। এছাড়া ২০২৫-২৬ রোটারি বর্ষের বোর্ড সদস্যদের পরিচিতি প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব রাজশাহী সাইনিং-এর চার্টার্ড প্রেসিডেন্ট রোটারিয়ান যুলফিকার ওয়ালিয়ল্লাহ রুমি, রোটারি ক্লাব অব মেট্রোপলিটন রাজশাহী-এর সম্পাদক প্রফেসর ড. আতিকুল ইসলাম, রাজশাহী ক্যাবের সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও সুজনের সম্পাদক মাসুদুল আলম মাসুদ। মতামত ও সমাপনী সভায় সদস্যদের পক্ষ থেকে মতামত প্রদান করেন রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, ড. হেমায়েতুল ইসলাম আরিফ, শরিফুল হক, হাসিবুল হাসান নান্নু, ফাস্ট লেডি নাজিয়া ইসলাম ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা।

সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান সমাপনী বক্তব্যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শিউলি হাসানকে ধন্যবাদ ও বিদায় সংবর্ধনা জানান। তিনি সকলের সম্মিলিত প্রচেষ্টায় নতুন রোটারি বর্ষের সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin