সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে অপহরণের শিকার ৩ জনকে উদ্ধার

  • প্রকাশ সময় বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আদালতে মামলা করে বাড়ি ফেরার পথে তিন যুবককে অপহরণ করে মারধর এবং মুক্তিপণ দাবির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে নগরীর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃত তিন জনকে উদ্ধার করে। তবে অভিযুক্তরা পালিয়ে গেছেন। এ ঘটনায় মঙ্গলবার (৮ জুলাই) বিকালে বাগমারা উপজেলার পিরলী সেনপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, বাগমারার পিরলী সেনপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সাজেদুর রহমানের মালিকানাধীন ‘গোল্ডেন লাইফ ইনস্যুরেন্স লিমিটেড’ নামের একটি প্রতিষ্ঠানে এলাকার শতাধিক মানুষ ডিপিএস জমা রাখেন। গত ২০ জুন আব্দুল মজিদ তার জমা টাকা চাইলে সাজেদুর তা দিতে অস্বীকৃতি জানান। এরপর প্রতারণার অভিযোগে মঙ্গলবার সকালে আব্দুল মজিদ রাজশাহীর আদালতে মামলা করতে যান।

তার সঙ্গে সাক্ষী হিসেবে ছিলেন একই গ্রামের শহিদ মণ্ডল (৪৫) ও মধ্য ঝিনা গ্রামের আমির হোসেন (৫০) ও সোহাগ হোসেন (২৮) নামের আরেক ব্যক্তি। মামলা শেষে আদালত চত্বর থেকে বের হলে সাজেদুর রহমানের নেতৃত্বে সাইফুল ইসলাম, মোজাফ্ফর রহমান, মাহবুব ইসলাম, ছাদিকুর রহমানসহ আরও ৮-১০ জন তাদের পথরোধ করেন। এ সময় সাক্ষী সোহাগ পালিয়ে গেলেও অন্য তিন জনকে মারধর করে তারা একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যান।

অভিযোগে বলা হয়, ঘটনাস্থল থেকে সোহাগ কৌশলে পালিয়ে গিয়ে ৯৯৯ নম্বরে ফোন করলে রাজপাড়া থানা পুলিশ কাজিহাটা এলাকায় অভিযান চালিয়ে তিন অপহৃতকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা ভুক্তভোগীদের কাছ থেকে ২ হাজার ৫০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। এমনকি শহিদ মণ্ডলের ফোন ব্যবহার করে তার পরিবারের কাছে ফোন দিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণও দাবি করে। উদ্ধারের পর আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা রাজপাড়া থানায় গিয়ে মামলা করেন।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করেছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin