সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

হত্যার ষড়যন্ত্র করছেন মামা, সংবাদ সম্মেলন করে বললেন ভাগ্নে

  • প্রকাশ সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আল ফারুক আহমেদ নতুন নামের এক ব্যক্তি সংবাদ সম্মেলন করে বলেন, পাওনা দুই কোটি টাকা না দেয়ার জন্য তার মামা তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। নিজের প্রাণহানির শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তার কোন ক্ষতি হলে দায়ী থাকবেন মামা ওয়াসিমুল হক। শনিবার দুপুরে বাংলাদেশ ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশন রাজশাহী শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ঠিকাদার আল ফারুক আহমেদ নতুন। মামা ওয়াসিমুল হক ও তিনি ২০১২ সাল থেকে একসঙ্গে জয়েন্ট ভেঞ্চারে ঠিকাদারী কাজও করছেন। উভয়ের বাড়িও পবার ভুগরইল গ্রামে।

সংবাদ সম্মেলনে নতুন অভিযোগ করেন, এখনও তাদের পবা উপজেলার একাধিক রাস্তার কাজ চলমান আছে। এসব কাজ করতে গিয়ে মামার সঙ্গে তার আর্থিক লেনদেন করতে হয়েছে। অনেক সময় আর্থিক সমস্যার কারণে তিনি মামাকে টাকা ধার দিয়েছেন। ২০২৪ সালের মার্চ থেকে জুলাই পর্যন্ত সময়ের মধ্যে তিনি তার মামাকে ২ কোটি ৬০ লাখ টাকা ধার দিয়েছিলেন। এরমধ্যে ২০ লাখ টাকা ফেরত দিয়েছেন মামা। বাকি টাকা দিচ্ছেন না বলে জানান তিনি।

নতুন বলেন, ছয় কিস্তিতে তিনি সব টাকা সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের (এসবিএসি) মাধ্যমে মামাকে দিয়েছেন। এর ব্যাংক রিসিপ্ট কপি নিকট আছে। কিন্তু মামা টাকা ফেরত দিচ্ছেন না। এছাড়া ব্যবসার কোন লভ্যাংশও দিচ্ছেন না। পলাতক সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সাবেক এমপি আয়েন উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ তার মামা, আওয়ামী সরকারের আমলে প্রভাব খাটিয়ে তার একটি জমিও দখলে নিয়েছেন বলে উল্লেখ করেন।

তিনি আরো উল্লেখ করেন গত ৪ মাস ধরে তিনি তার মামার কাছে লভ্যাংশসহ পাওনা টাকা চেয়ে আসছেন। কিন্তু তিনি নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে টাকা দিচ্ছেন না। পারিবারিকভাবে ঘনিষ্ঠ ব্যক্তিদের স্মরণাপন্ন হয়েও তিনি কোন সমাধান পাননি। মামা বলে তিনি আইনের আশ্রয়ও নিতে পারেন নি। সম্প্রতি টাকা দেওয়ার নামে মামা তাকে তার কার্যালয়ে ডেকে পাঠান। তিনি সেখানে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয়। মামা ওয়াসিমুলের পক্ষ নিয়ে সেখানে তার বড় মামা পবা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীনও মারপিট করেন। আরেক মামা ওহাব আলী এবং তাদের ছেলে কাওছার আলী ও লিটন তাঁকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন। এ সময় তাঁর নিকট হতে ১ লাখ ১০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়।’

এ ঘটনায় চিকিৎসার পর স্ত্রী তানিয়া খাতুন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে নতুন বলেন, ‘পলাতক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পলাতক এমপি আয়েন উদ্দিনের অত্যন্ত ঘনিষ্ঠ তার মামা আওয়ামী লীগের ডোনার ছিলেন। তার বিয়ের অনুষ্ঠানে এই দুজন পলাতক নেতা গিয়েছিলেন। সর্বশেষ জুলাই-আগস্টের আন্দোলনে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন। দেশী-বিদেশী অস্ত্র দিয়ে ভাতিজা কাওছার ও লিটনের নেতৃত্বে প্রতিদিন গুন্ডাবাহিনী পাঠাতেন। এ জন্য বোয়ালিয়া থানায় করা একটি মামলার ২৬ নম্বর আসামি করা হয় তার মামাকে। তার বড় মামা জয়নাল আবেদীনও আরেকটি মামলার ৬১ নম্বর আসামি।’

তিনি এখন আশঙ্কা করছেন, পাওনা ২ কোটি টাকা ও দখল করা জমি না দিতে মামা তাকে হত্যার ষড়যন্ত্র করছেন। হত্যা করতে পারলে টাকা দেওয়া লাগবে না। মামার কারণে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শংকিত। যে কোন মূহুর্তে তিনি ক্ষতি করতে পারেন। প্রাণহানিরও আশঙ্কা করছেন তিনি। সেইসাথে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। তার যদি কোন ক্ষতি হয় তাহলে তার জন্য দায়ী থাকবেন ওয়াসিমুল হক ও জয়নাল আবেদীন। পুলিশ-প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, প্রাণের নিরাপত্তা ও পাওনা টাকা উদ্ধার করতে এবং সার্বিকভাবে সহযোগিতা প্রদান করার অনুরোধ করেন। সেইসাথে অন্যায়ভাবে তার চেম্বারে ডেকে নিয়ে গিয়ে মারধরের সুষ্ঠু তদন্ত ও বিচার প্রার্থনা করেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াসিমুল হক বলেন, ‘নতুনের সব অভিযোগ মিথ্যা। তিনি তার নিকট কোন টাকা পাবেন না। আওয়ামী সরকারের আমলে নতুনই তাকে ভয়ভীতি দেখিয়ে প্রায় কোটি টাকা নিয়েছেন। এখন টাকার জন্য চাপ দিয়ে যাচ্ছে। সে যুবলীগের নেতা। কিন্তু যুবদলের এক নেতার বোনকে বিয়ে করে বেপরোয়া হয়ে গেছে। পারিবারিকভাবে বসেছি, কিন্তু সে কারও কথা শোনে না। জোর করে টাকা নিতে চায়। এ জন্য সম্প্রতি তার চেম্বারে হামলা করেছিল। এ ব্যাপারে থানায় অভিযোগ করেছেন বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin