সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন’র (সি বি এ) সংবাদ সম্মেলন

  • প্রকাশ সময় শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২৫৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন বি-৬৬৪ জেলা কমিটি রাজশাহী আয়োজনে শনিবার বেলা ২টায় সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। নগরীর লক্ষ্মীপুরস্থ নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন অত্র কমিটির সভাপতি আব্দুল আওয়াল। তিনি বলেন, সোনালী ব্যাংকে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের জীবন-মান উন্নয়নে ও দাবী দাওয়া আদায়ের জন্য একটি সুশৃংখল ও পরীক্ষিত সংগঠন আছে। যার রেজিস্ট্রেশন নম্বর বি- ৬৬৪। এই সংগঠনটি কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত এবং পরিচালিত।

কিন্তু একশ্রেণীর সুবিধাবাদী অবসরপ্রাপ্ত কর্মকর্তা বিএনপি’র নাম ভাঙ্গিয়ে সোনালী ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন রেজি নম্বর বি-৬৬৪ এর কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মাহবুব হোসেন কর্তৃক স্বাক্ষরিত ১৮-১২-২০২৪ তারিখে আহসান হাবীবকে সভাপতি ও মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২২ সদস্য বিশিষ্ট রাজশাহী জেলা কমিটি অনুমোদন দেন। স্থায়ী কর্মচারী হওয়া সত্ত্বেও তিনি সহ অনেককে বাদ দিয়ে এবং বিলুপ্ত কমিটির একব্যক্তির নামের উপর সাদাকালি দিয়ে অবসরপ্রাপ্ত আইটি অফিসার রেজাউল হকের নাম ও অননুমোদিতভাবে ইচ্ছাকৃতভাবে কলম দিয়ে লিখে কেন্দ্রকে অবহিত না করে কমিটি করেনে।

নিয়ে কেন্দ্রকে জানালে কেন্দ্রীয় কমিটি তাদের শোকজ করে। তারা শোকজের জবাবে ২১-০৫-২০২৫ তারিখে স্বেচ্ছায় ছয় জন পদত্যাগ করেন। পরবর্তীতে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন শেখ বাবুল এর নেতৃত্বে সাংগঠনিক দ্বন্দ্ব নিরসন রাজশাহী সফর করেন বলে উল্লেখ করেন তিনি।

পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ব্যাংক চত্বরে ব্যাংক কর্মচারী সমাবেশ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক এমপ্লোজি এসোসিয়েশন রেজি নম্বর বি-৬৬৪ এর কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন সমাবেশে প্রধান বক্তা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে পূর্বের কমিটির বিলুপ্তি ঘোষণা করেন এবং সর্বস্তরের কর্মচারীদের উপস্থিতিতে জেলা কমিটির অফিস উদ্বোধন এর সময়ে আব্দুল আওয়ালকে সভাপতি ও নরেশ বাবুকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন করে দেন যা গত ২৬-০৬- ২০২৫ তারিখে কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেন বলে জানান তিনি। এরপরেও পুর্বের কমিটি তাদেরকে হয়রানী করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এর বিরুদ্ধে যারা সাংবাদিক সম্মেলন করেছেন, তাদের মুখোশ উন্মোচন করে ব্যবস্থা গ্রহনের দাবী জানান তিনি।

এসময়ে উপস্থিত ছিলেন অত্র সিবিএ এর উধ্বর্তন সহ-সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আলমগীর কবীর, ও আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক নরেশ বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক আপেল হোসেন ও জয়নাল আবেদীন, সহ-সাধারণ সম্পাদবক ইসমাইল, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, দপ্তর সম্পাদাক আবদুছ সালাম, অর্থ সম্পাদক সাগর আলী ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রাজু।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin