সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির স্মারকলিপি প্রদান

  • প্রকাশ সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সকল শ্রেণী-পেশার মানুষের নাগরিক অধিকার বাস্তবায়নের লক্ষ্যে গঠিত রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটি রোববার বেলা ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ সময়ে তারা কমিশনারের সামনে ৩৮ দফা দাবী উপস্থাপন করেন করেন। দাবী গুলোর মধ্যে রয়েছে গণশুনানী ব্যাতিরেকে রাজশাহীতে হোল্ডিং ট্যাক্স বৃদ্ধি করা হয়েছে, সেই হোল্ডিং ট্যাক্স কমানো, ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি কমানো, অটো ও অটোরিক্সার নিবনন্ধন ফি কমানো, অটো ও অটোরিক্সা চালকদের ট্রাফিক আইন বিষয়ে ট্রেনিং এর ব্যবস্থাা করা, রাজশাহী মহানগরীর গুরুত্বপূর্ন স্থানে অটো সিগন্যাল ব্যবস্থা চালু, পথচারীদের চলাচল নির্বিঘ্নে ও যানজট নিরসনে ফুটপাত ও রাস্তার উপর হকার ও ব্যবসায়ীদের পুণর্বাসন সাপেক্ষে তুলে দেয়া, স্কুল ও কলেজগামী ছাত্রীদের রাস্তায় চলাচল ও বখাটে ছেলেদের ইভটিজিং এর কবল থেকে রক্ষা করা, রেলগেট, ভদ্রা ও তালাইমারী এবং কোর্ট সহ সকল জনবহুল এলাকায় যাত্রী ছাউনি, বসার ব্যবস্থা, সুপেয়পানী এবং গণসৌচাগার স্থাপন করা, সকল স্কুল এবং কলেজগুলোতে সৌচাগার সহ সকল সংস্কার করা।

এছাড়াও কৃষি উন্নয়ন ব্যাংকের ৫২ হাজার কোটি টাকা খেলাপী ঋণ আদায়ের মধ্যে দিয়ে প্রকৃত কৃষকদের মাঝে ঋণ বিতরণ করা, রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, অবিলম্বে রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং রুয়েট এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কৃত্তিম বুদ্ধিমত্তা প্রযুক্তির (অৎঃরভরপরধষ ওহঃবষষরমবহপব ঞবপযহড়ষড়মু) সাবজেক্ট চালু করা, রাজশাহীতে স্থাপিত আইটি ভিলেজকে পূর্ণাঙ্গরুপ দিতে পর্যাপ্ত ফান্ড বরাদ্দ করা, রাজশাহীতে আমসহ কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠার জন্য আমলাতান্ত্রিক জটিলতা দূর করা, বন্ধ রেশম শিল্প কারখানাকে পুনরায় চালু করা, বন্ধ পাটকল পূর্ণ উদ্দ্যেগে চালু করা, কৃষকদের সমবায় ভিত্তিতে সংগঠিত করে কৃষকদের জন্য কৃষি বাজার প্রতিষ্ঠা করে উৎপাদিত কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা।

তিনি আরো উল্লেখ করেন বৈদেশিক চাকুরীতে আঞ্চলিক বৈষম্যদূর করে রাজশাহী তথা উত্তরাঞ্চলের বেকার যুবকদের চাকুরীর ব্যবস্থা করা, নির্বাচিত যুবকদের বৈদেশিক চাকুরীর জন্য ব্যাংক ঋণ প্রদান করা, রাজশাহী সিটি কর্পোরেশন, আর.ডি.এ, বরেন্দ্র, পানি উন্নয়ণ বোর্ড সহ ডিপার্টমেন্টের গত ১৫ বছরের উন্নয়ণ কাজের হিসাব দিতে হবে, বিসিক-২ তে বরাদ্দ স্বচ্ছতার ভিত্তিতে পুনঃবন্টন করা, অবিলমে চিকিৎসা নীতি প্রণয়ন করে চিকিৎসা ক্ষেত্রে বাণিজ্যিকরণ বন্ধ করা, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল সহ সকল সরকারী হাসপাতালে চিকিৎসাকে সহজলভ্য ও জীবন রক্ষাকারী পর্যাপ্ত ঔষধ সরবরাহ করা, অবিলমে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল চালু করা, বেসরকারী উদ্দ্যেগে রাজশাহীতে প্রতিষ্ঠিত হার্ট ফাউন্ডেশন ও ডায়াবেটিক হাসপাতালে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে হবে, যাত্রীদের যাত্রাপথে নিরাপদ করতে বনপাড়া থেকে সোনামসজিদ পর্যন্ত রাস্তাটিকে চারলেনে উন্নীত করা, রেল যাত্রীদের হয়রানি বন্ধের জন্য ডুয়েল রেল লাইন স্থাপন করা।

তিনি উল্লেখ করেন ব্রডগেজ রেল লাইনের মধ্য দিয়ে মিটার গেজ রেল লাইন স্থাপন করা, রেল যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য রাজশাহী থেকে সান্তাহার রেল জংশন পর্যন্ত সরাসরি ব্রডগেজ এবং মিটার গেজের মাধ্যমে সংযোগ দিতে হবে, রাজশাহীতে টেলিভিশন রিলে সেন্টারটিকে পূর্ণাঙ্গ টেলিভিশন ষ্টেশনে রুপান্তরিত করা, রাজশাহীর শিল্পকলা একাডেমিকে বহুমুখী সাংস্কৃতিক কর্মকান্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পর্যাপ্ত লোকবল নিয়োগ করা, রাজশাহীতে খেলাধুলার মানোনয়নের জন্য প্রয়োজনীয় সংখ্যক মাঠের ব্যবস্থা করা, রাজশাহীতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা, জেলা ও তিনি বলেন, বিভাগীয় ক্রীড়া সংস্থার গত ১৫ বছরের খরচের হিসাব প্রদান করা, স্বার্থান্বেষী মহলের প্রভাব ও ঘুষ-দূর্নীতিমুক্ত হয়ে সুষ্ঠুভাবে ভূমি জরিপ কাজ (বি.ডি.এস) সুসম্পন্ন করা। ঘুষ-দূর্নীতি বন্ধ করা হবে, রাজশাহী মহানগরসহ সমগ্র জেলায় তালিকাভুক্ত পুকুরসমূহ সংরক্ষণ করা, মরণ বাঁধ ফারাক্কার প্রভাবে শুকিয়ে যাওয়া নদী-নালা, খাল-বিল, পুকুর, পুস্করিনি পুনঃখনন করা, মরুকরণ রুখতে ব্যাপক বৃক্ষ রোপন করা ও রাজশাহী অঞ্চলের সকল ঐতিহাসিক স্থাপনাসমূহ সংস্কার ও সংরক্ষণ করতে হবে।

দাবীগুলো বিভাগীয় কমিশনার মনোযোগ সহকারে শোনেন এবং এগুলো বাস্তবায়নে সহায়তা করার আশ্বাস প্রদান করেন। এ সময়ে উপস্থিত ছিলেন রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক এডভোকেট এনামুল হক, সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকোল, অত্র কমিটির উপদেষ্টা ও ড্যাব রাজশাহী জেলা শাখার সভাপতি ডাক্তার ওয়াসিম হোসেন, প্রকৌশলী ড. আখতার উজ্জামান. এ্যাডভোকেট জমসেদ আলী, এডভোকেট মুকুল নবীবুর রহমান ননী, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ সুজন, বেলাল হোসেন, মনোয়ার হোসেন বানু, কল্পনা রায়, রবিউল ইসলাম, নুরুল হক, ওলিদুল ইসলাম, আবুল কালাম আজাদ আবুল বাশার পল্টু।

আরো উপস্থিত ছিলেন এডভোকেট তৌফিক আহসান টিটু, নাদিম সিনা, শরিফুল ইসলাম, তাসিন খাঁন, সাহিন আলী, সাদিদুল ইসলাম বিপ্লব, তোফাজ্জল হোসেন বাবু, কামরান হাফিজ ইয়ামিন, অর্থ সম্পাদক মনিরুজ্জামান মুন, প্রচার সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, দপ্তর সম্পাদক মামুন আর রশিদ মামুন ও ডাক্তার আবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin