নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার খিরসিন টিকর মডেল উচ্চ বিদ্যালয়ে যুব এবং স্বেচ্ছাসেবকদের “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ”প্রকল্পের বাস্তবায়নে সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ছিলেন খিরসিন টিকর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম আলম। উপস্থিত ছিলেন, পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, অত্র বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য শামসুজ্জামান, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, আঞ্চলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইউসুফ আলী চৌধুরী, অপরাজিতা যুব উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক রেহেনা বেগম সহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় অতিথিবৃন্দ জেন্ডার বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, পরিবেশ সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় এবং সুশাসন যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন, এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।