সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে বিশ্ব যুব দক্ষতা দিবস পালিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল দক্ষতার মাধ্যমে যুবশক্তির ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ইউসেপ বাংলাদেশ, রাজশাহী অঞ্চলে সকাল ১০ টায় বিশ্ব যুব দক্ষতা দিবস পালন করা হয়। বিশ্ব যুব দক্ষতা দিবসে ফিউচার ক্যারিয়ার পথ ফর টেকনিক্যাল এডুকেশন, রচনা প্রতিযোগিতা, ইউসেপ থেকে পাস করা সাবেক সাকশেস ছাত্র-ছাত্রীদের সাফল্যগল্প, যুব দক্ষতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং প্রতিযোগীদের মধ্যে থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আলী চৌধুরী, ইউসেপ রাজশাহী টিভিইটি ইনস্টিটিউটের হেড অব টিভিইটি খানুজ্জামান, সোশ্যাল ইনক্লুশন এ্যান্ড এমপ্লয়মেন্ট টিম লিডার হারুন-অর-রশিদসহ ইউসেপের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। পরিশেষে অনুষ্ঠানের সভাপতি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে অনুষ্ঠান শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin