সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে “স্মরণ সভা ও দোয়া মাহফিল” অনুষ্ঠিত হয়। বুধবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে বিএমডিএ‘র সদর দপ্তর (জিমনেসিয়াম) হল রুমে গণঅভ্যুথানে সকল শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণহত্যায় শহিদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই-আগষ্ট গণঅভ্যুথানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম(অতিরিক্ত সচিব)। উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড.আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহিদুর রহমান ও নুর ইসলাম, নির্বাহী প্রকৌশলী ও (সচিব) এনামুল কাদির, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, শিবির আহমেদ, ইকবাল হোসেন, জিন্নুরাইন খান, নির্বাহী প্রকৌশলী আতিকুর রহমান , সৈয়দ জিল্লুর বারী , মোস্তাফিজুর রহমান, সানজিদা খানম মলি, মজিবুর রহমান সভাপতি (রাজঃ২০৮৮) ও মিজানুর রহমান ফারুক সাধারণ সম্পাদক (রাজঃ২০৮৮) সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি ও মনিটরিং অফিসার সহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এদিকে বাদ যোহর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের কেন্দ্রীয় জামে মসজিদে শহিদদের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। এছাড়া বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের মাঠ পর্যায়ে কর্মরত তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, সহকারী প্রকৌশলীগণ বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin