সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

পবায় জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত

  • প্রকাশ সময় বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৪১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবায় খান ফাউন্ডেশন “ভয়েসেস ফর চেঞ্জ” প্রকল্পের বাস্তবায়নে বায়া স্কুল এন্ড কলেজে যুব এবং স্বেচ্ছাসেবকদের নিয়ে “জেন্ডার, গণতন্ত্র, সুশাসন ও জলবায়ু” বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। এসময় অতিথিবৃন্দ জেন্ডার বৈষম্য দূরীকরণে সচেতনতা বৃদ্ধি, নাগরিক দায়িত্ব ও কর্তব্য, পরিবেশ সুরক্ষায় চ্যালেঞ্জ ও করণীয় এবং সুশাসন যেমন স্বচ্ছতা, জবাবদিহিতা, আইনের শাসন এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। শেষে উপরোক্ত বিষয়ের উপর কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বুধবার সকাল ১০টায় অত্র কলেজের হলরুমে সমতা নারী কল্যাণ সংস্থার সহযোগিতায় ও আঞ্চলিক উন্নয়ন সংস্থার আয়োজনে সচেতনতামূলক কার্যক্রমে সভাপতিত্ব করেন বায়া স্কুল এন্ড কলেজের সভাপতি গিয়াস উদ্দিন সরকার। অত্র কলেজের অধ্যক্ষ আফসার আলীর সার্বিক তত্বাবধানে কার্যক্রমে অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আবু বাশির, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক এসএম মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক আনোয়ারা বেগম, সিনিয়র লেকচারার ফিরোজ আহমেদ বাচ্চু, জিয়াউর রহমান জিয়া, ব্যবস্থাপনা কমিটির সদস্য মাসুদ রানা এবং কার্যক্রম পরিচালনা করেন খান ফাউন্ডেশন রাজশাহীর জেলা প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন খান ফাউন্ডেশন পবা-পুঠিয়া প্রকল্প কর্মকর্তা নিমাই সরকার, বস্তি উন্নয়ন ও কর্ম সংস্থার নির্বাহী পরিচালক হাসিনুর রহমান, দুঃস্থ মহিলা কল্যাণ সমিতির সভাপতি রহিমা বেগম, আঞ্চলিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইউসুফ আলী চৌধুরী সহ অত্র কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin