সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী মহানগর কৃষক দলের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ২৭১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ছবি অবমাননা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে রাজশাহী মহানগর কৃষক দলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। শুক্রবার বিকেলে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা সোনদিঘির মোড় হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি হয়ে পুণরায় পর্টি অফিসের সামনে এসে মিছিল শেষ করেন। সেখানে সমাবেশ অনুষ্ঠিাত হয়।

মিছিল ও সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, সিনিয়র যুগ্ম আহবায়ক আল আমিন ইসলাম, যুগ্ম আহবায়ক সিহাব, শাওন, রানা, রেকাত, সৈকত, ফিরোজ, জুবায়ের ও আল আমিন সদস্য রুপক ও বাবু, বোয়ালিয়া থানা (পশ্চিম) কৃষক দল আহ্বায়ক শামীম, বোয়ালিয়া থানার (পূর্ব) আহ্বায়ক অপু, রাজপাড়া থানার আহ্বায়ক ডাবলু শামুখদুম থানার আহ্বায়ক সাজু, মতিয়ার থানা (দক্ষিণ) আহ্বায়ক সুমন, চন্দ্রিমা থানার আহ্বায়ক মুনু ও কাশিয়াডাঙ্গা থানার আহ্বায়ক রমজান।

আরো উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা (পশ্চিম) সদস্য শিবু, পর্বের সদস্য সচিব পলাশ, রাজপাড়া থানা সদস্য সচিব টিটু, শামুখদুম থানার সদস্য সচিব মিজান, মতিহার থানা সদস্য সচিব লিটন, চন্দ্রিমা থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফ ও কাশিয়া ডাঙ্গা থানার সদস্য সচিব মুরাদ, তাঁতি দলের সভাপতী কাজল ও সাধারণ সম্পাদক মিলসহ মহানগর, থানা ও সকল ওয়ার্ডের নেতা কর্মী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin