সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা

  • প্রকাশ সময় সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র বিরুদ্ধে ষড়যন্ত্র, জিয়া পরিবারকে নিয়ে কটুক্তি করার প্রতিবাদে ও দ্রুত নির্বাচনের দাবীতে রাজশাহী জেলা ও মহানগর শ্রমিক দলের আয়োজন বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও শ্রমিক দল রেলওয়ে শাখার সভাপতি রফিকুল ইসলাম রফিক।

রাজশাহী মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখির সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সভাপতি রুকুজ্জামান আলম ও রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক রফিক উদ্দীন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম মার্শাল, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক এডভোকেট এরশাদ আলী ঈশা, সদস্য সচিব মামুন- অর-রশিদ।

আরো উপস্থিত ছিলেন শাহ্ মখ্দুম থানা বিএনপি’র সভাপতি নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপি’র সভাপতি ফাইজুল হক ফাহি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি’র সভাপতি আশরাফুল ইসলাম নিপু, সাধারণ সম্পাদক আলাউদ্দিন, বোয়ালিায়া থানা (পশ্চিম) বিএনপি’র সাধারণ সম্পাদক বজলুজ্জামান মহন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক খালেদ ও সদস্য সচিব আসাদুজ্জামান জনিসহ কৃষকদল বিভিন্ন থানা, উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, সদস্য সচিব এবং বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উপস্থিত অতিথিবৃন্দ বলেন, বিএনপি হচ্ছে একটি মহাসাগর। এজন্য বিএনপিকে নিয়ে কোন ষড়যন্ত্রই কাজে আসবেনা। অতিতে যেমন পতিত সরকারের অবৈধ প্রধানমন্ত্রী ষড়যন্ত্র করে কোন ফায়দা লুটতে পারেনি। বর্তমানে আওয়ামী লীগের দোসর ভারতের মদদপুষ্ট দলগুলোও তেমন কোন কিছুই করতে পারবেনা। তারা বলেন, জামায়াতে ইসলামী দল সারাজীবন জনগণের সাথে মোনাফেকী করে আসছে। তারা জনগণকে বেহেস্তে যাওয়ার টিকিট দিচ্ছে। কে বেহেস্তে যাবে আর কে নরকে যাবে এর সমাধান আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না।

তারা আরো বলেন, জামায়াতে ইসলাম দেশের একটি শিশু দলকে নিয়ে দেশে অরাজকতা করার চেষ্টা করছে। তারা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমান এর ছবিকে অবমাননা, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কুনরুচিপূর্ন মন্তব্য করেছে। এটা বাঙালী জাতি কখনো মেনে নেবেনা। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা ও বীর উত্তম। যারা এসকল করছে এবং এখন নিজেদেও মুক্তিযোদ্ধা বলে দাবী করছে তারা হলো স্বাধীনতা বিরোধী রাজাকার। আর যারা বিভিন্ন সভা সমাবেশে বিএনপিকে নিয়ে বিভিন্ন মন্তব্য করছে তারা হলো নব্য রাজাকার। কারন তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে ২০২৪ এর জুলাই-আগস্টকে স্বাধীনতা বলে বেড়াচ্ছে বলে উল্লেখ করেন তারা।

তারা বলেন, বিএনপিকে নিয়ে কোন প্রকার ষড়যন্ত্র আর বরদাস্ত করা হবেনা। তারেক জিয়ার নির্দেশনা আসলে বিএনপি নয় শ্রমিক দলই ঐ সকল ভূঁইফোর দলকে ঠান্ডা করতে যথেষ্ট। শুধুমাত্র হুকুমের অপেক্ষা। এজন্য আবারও তারা ঐ সকলকে দলকে সাবধান হওয়ার পরামর্শ দেন। বক্তব্য শেষে নেতাকর্মীরা বাটার মোড় থেকে বিক্ষোভ মিছিল বের কওে সাহেববাজার জিরো পয়েন্ট হয়ে আলুপট্টি যেয়ে শেষ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin