সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

সাধারণ সম্পাদক পদে মনোনয়ন জমা দিলেন যুবদল নেতা শ্যামল শেখ

  • প্রকাশ সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৬০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির ২০২৫ সালের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বুধবার আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য শ্যামল শেখ। মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় সমিতি কার্যালয়ে উপস্থিত ছিলেন তার সমর্থকরাও।

এ সময় তিনি বলেন, তিনি সবসময় সিএনজি মালিক ও শ্রমিকদের পাশে আছেন। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। নির্বাচিত হলে আধুনিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি নেতৃত্ব গড়ে তুলবেন বলে উল্লেখ করেন তিনি। সেইসাতে সবার অংশগ্রহণে একটি কার্যকরী শক্তিশালী কমিটি গঠন করবেন বলে উল্লেখ করেন।

নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে ১১ আগস্ট ২০২৫।

নির্বাচনকে ঘিরে রাজশাহীর পরিবহন শ্রমিক ও মালিক মহলে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিভিন্ন পদপ্রার্থীরা ইতোমধ্যেই তাদের প্রচার-প্রচারণা শুরু করেছেন। শহরের বিভিন্ন এলাকায় পোস্টার, লিফলেট বিতরণ, মতবিনিময় সভা ও গণসংযোগ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

সবমিলিয়ে রাজশাহী জেলা মিশুক-সিএনজি মালিক সমিতির নির্বাচন ঘিরে সমিতি কার্যালয় পরিণত হয়েছে এক উৎসবমুখর পরিবেশের।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin