নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ৬নং ওয়ার্ড যুবদলের কর্মী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৫টায় নগরীর ৬নং ওয়ার্ডের প্যারামেডিকেল এর সামনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম-আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, সোহেল রানা, মাসুদুল হক মৃধা মমিন, হাফিজুর রহমান আপেল, মুজিবুল হক মিলন, মোফাজ্জল হোসেন শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানী।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য ইফতেরা জিমু,নীরব খান তারেক এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য হাসান খান, জুয়েল ইসলাম, শামিম হোসেন ও রাকিব হোসেন, আই এইচটি ছাত্রদলের সদস্য সচিব আয়াতুল্লাহ খমেনি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রকি ও নিউ গভঃডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব লিমনসহ যুবদল ও ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ ও বিএনপিকে নিয়ে গভীর ষড়যন্ত চলছে। দেশী ও বিদেশীরা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আর যারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তারা সবাই আওয়ামীলীগের দোসর। তারা ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পতিত সরকারের স্বৈরাচার খুনি হাসিনার সাথে সাক্ষাত করে কুমন্ত্র নিয়ে এসেছেন। একদল বলছে পিআর পদ্ধতি, আরেক দল বলছে আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত দেশে কোন নির্বাচন নয়। প্রকৃত পক্ষে এরা কেউ দেশের মঙ্গল চায়না।
তারা আরো বলেন, একদল সীমাহীন চাঁদাবাজীতে জড়িয়ে পড়েছে। নির্বাচন হলে তারা আর চাঁদাবাজী করতে পারবেনা। এই ভয়ে তারা এখন নির্বাচন পেছানোর জন্য উঠেপরে লেগেছে। আরেকদল স্বাধীনতা বিরোধী দল। তারাতো কখনোই চাইবেনা এদেশে শান্তি আসুক। কারণ তারা মোনাফেক দল। তারা যে থালে ভাত খায় সেই থাল ফুটা করে বলে উল্লেখ করেন তারা। ঐ সকল দল এবং নেতাকর্মী থেকে দূরে থাকা এবং দেশ এবং বিএনপিকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদেরই বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে জিয়া পরিবারের বিরুদ্ধে কুরুচিপূর্ন বক্তব্য ও মন্তব্য থেকে বিরত থাকার কথা বলেন। সেইসাথে যুবদলকে আরো গতিশীল করতে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারা।