সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

অসুস্থ বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাদের সুস্থ্যতা কামনায় দোয়া

  • প্রকাশ সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অসুস্থ হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের সুস্থ্যতায় শুক্রবার সবার সুস্থ্যতা কামনায় বিএনপি দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নজরুল হুদা ভারতে স্ব-স্ত্রীক চিকিৎসাধীন রয়েছেন, সদস্য সচিব মামুন-অর-রশিদ শরীরিক অসুস্থ, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন ডেঙ্গুলে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং মহানগর বিএনপি’র সদস্য অরিফুল শেখ বনি এর মাতা ৩০ শে জুলাই ইন্তেকাল করেন। তাদের সবার সুস্থ্যতা ও বনি’র মায়ের রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এছাড়াও তারা বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র সুস্থতা কামনায় ও জুলাই-আগষ্টের শহীদদের রুহের মাগফেরাত কামনাতেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিয়োদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক বজলুল হক মন্টু, সদস্য কামাল উদ্দিন, জসিম উদ্দিন ও মনিরুজ্জামান শরিফ (মনির) সহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin