সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের উদ্দ্যোগে জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া

  • প্রকাশ সময় সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৯০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই পূর্ণজাগরণ অনুষ্ঠানমালার-২০২৫এর আলোকে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেইসাথে বৃক্ষরোপণ কর্মসূচীও পালন করা হয়। সোমবার বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়সহ আওতাধীন সকল রিজিওন ও জোন দপ্তরে এই কর্মসূচী পালন করে।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)। ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারি সমন্বয়ক ও উদ্যোক্তাগণ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা, ড. আবুল কাসেম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম মাহফুজুর রহমান, নাজিরুল ইসলাম, শহীদুর রহমান ও শিবির আহমেদ, নীলুফা সরকার সচিব, (রাজঃ২০৮৮) সভাপতি মজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফারুক সহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সদর দপ্তর ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্বাবধায়ক প্রকৌশলী, প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ব্যবস্থাপক কৃষি ও মনিটরিং অফিসারসহ সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

সভা শেষে ছাত্র-জনতার জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে শহিদ আবু সাঈদসহ সকল শহিদ এবং আহত জুলাই যোদ্ধাদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। সব শেষে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ে শহিদের স্মরণে বৃক্ষরোপন করেন নির্বাহী পরিচালক তরিকুল আলম (অতিরিক্ত সচিব)।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin